চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এখনই মেসির ‘১০’ পাচ্ছেন ইয়ামাল?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১২ অপরাহ্ণ ১৩, জুলাই ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

স্প্যানিশ ক্লাব বার্সেলোনার বিস্ময়বালক লামিন ইয়ামাল দুর্দান্ত সময় পার করছেন। তরুণ তারকা রোববার মজেছেন ১৮ বর্ষে পদার্পণের উৎসবে। তার খেলার ধরন ও প্রতিভার তুলনা করা হয় বার্সেলোনার কিংবদন্তি সাবেক লিওনেল মেসির সাথে। আইকনিক ১০ নম্বর জার্সিতে বার্সেলোনায় মেসি খেলেছেন ১৬ মৌসুম।

মেসি ক্লাব ছাড়ার পর জার্সিটি গায়ে জড়ান আনসু ফাতি। কিন্তু ১০ নম্বর জার্সির ভার ধরে রাখতে পারেননি চোটের কবলে পড়ে। ফাতি ধারে যাচ্ছেন ফ্রান্সের ক্লাব মোনাকোতে। তাই আবারও তুলে রাখা হয়েছে আইকনিক জার্সিটি।

বার্সেলোনার সাথে ২০৩১ পর্যন্ত চুক্তি সেরে ফেলেছেন লামিন ইয়ামাল। আটবারের ব্যালন ডি’অর জয়ী মেসি ও লামিন বার্সেলোনার একাডেমি লা মাসিয়া থেকে আসা।

১৯ নম্বর জার্সিতে মাঠ কাঁপাচ্ছেন বিস্ময়বালক লামিন। তরুণ বয়সে মেসিকেও দেখা গিয়েছিল একই নম্বরের জার্সিতে। লামিন যেন মেসিকেই অনুসরণ করছেন।

ক্লাব এখনও কিছু জানায়নি ১০ নম্বর জার্সি হবে কার। ফাতি এখনও বার্সেলোনায় আছেন, চলে গেলে পরে বার্সার হয়ে ৪১ ম্যাচ খেলা ইয়ামাল জার্সিটি গায়ে জড়াবেন বলে খবর।

মেসি ছাড়াও বার্সার আইকনিক ১০ নম্বর জার্সি আগে গায়ে জড়িয়েছেন প্রয়াত কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা, রোনালদিনহো, রিভালদো, হুয়ান রিকেলমে ও রোমারিওর মতো কিংবদন্তিরা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ১০ নাম্বার আইকনিক জার্সিবার্সেলোনামেসিলামিন ইয়ামাললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ভিনির গোলে মরক্কো পরীক্ষায় ড্র ব্রাজিলের, অক্ষত ৯২ বছরের ইতিহাস

জুন ১৪, ২০২৬

রোলেক্স হাতে আপ্লুত শাকিব বললেন— ‘এটা এখন অমূল্য’

জুন ১৪, ২০২৬

অপেক্ষা বাড়লেও সুইজারল্যান্ডকে রুখে প্রথম পয়েন্ট আদায় কাতারের

জুন ১৪, ২০২৬

হাইতিকে পরিবর্তন করতে হবে জার্সি, নেপথ্যে ফ্রান্স

জুন ১৪, ২০২৬

পুলিশি হেনস্তা থামবে কবে?

জুন ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT