আর এক ম্যাচ, শিরোপা মেসি-এমবাপেদের

প্যারিস সেন্ট জার্মেই দলের ফুটবল খেলোয়াড়রা মাঠে খেলছেন, প্রতিপক্ষের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
ফ্রেঞ্চ লিগ ওয়ানে শিরোপা জয়ের সহজ সমীকরণে দাঁড়িয়ে টেবিলের শীর্ষ দল প্যারিস সেইন্ট জার্মেইন। ৩৮ রাউন্ডের মৌসুম শেষ হতে ম্যাচ বাকি রয়েছে মাত্র দুটি করে। সেই দুই ম্যাচে না জিতলেও শিরোপা হাতছাড়া হওয়ার সম্ভাবনা নেই মেসি-এমবাপেদের।
ক্রিস্তোফ গালতিয়েরের শিষ্যরা মৌসুমের ৩৬ রাউন্ডের শেষে ৮৪ পয়েন্ট নিয়ে সবার উপরে। জয়সংখ্যা ২৭টি, ড্র তিনটি এবং মৌসুমে হেরেছে সবে ৬ ম্যাচে।
বাকি দুই ম্যাচের একটিতে ড্র বা জিতলেই শিরোপা ঘরে উঠবে পিএসজির। দুটি ম্যাচ হারলেও সমস্যা হবে না গতবারের চ্যাম্পিয়নদের। কারণ লিগের অন্য দলের চেয়ে পিএসজির গোলব্যবধান সবচেয়ে বেশি (৫০ প্লাস)।
২৮মে পরের ম্যাচ নামবে পিএসজি। এই ম্যাচেই পার্ক ডে প্রিন্সেসে টানা তৃতীয়বার শিরোপা জয়ের উৎসবে মাতার সুযোগ থাকছে মার্কিনহোসের দলের।
সবশেষ পাঁচ ম্যাচে জয় পাওয়া টেবিলের দ্বিতীয় দল রেসিং ক্লাব ডি লেন্স এখন পিএসজি থেকে ছয় পয়েন্ট দূরে আছে। ৩৬ ম্যাচ শেষে ২৩ জয়, ৯ ড্র এবং ৪ হারে তাদের পয়েন্ট ৭৮। শেষ দুটি ম্যাচে জয় পেলে লেন্সের পয়েন্টও হবে ৮৪। গোল ব্যবধানে পিএসজি থেকে পিছিয়ে থাকায় শিরোপা জয় করা হচ্ছে না ফ্রাঙ্ক হেইসের শিষ্যদের।
সবশেষ ২০০৮-০৯ মৌসুমে শিরোপা জিতেছিল রেসিং ক্লাব ডি লেন্স। এবারও সুযোগ আসলে গোলব্যবধানে আটকে যাচ্ছে দলটি। লেন্সের পরের ম্যাচ আজাসিওর বিপক্ষে, ২৮মে।






