চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাতারে বিস্ফোরণের শব্দ, ইরাকেও হামলা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০২ অপরাহ্ণ ২৩, জুন ২০২৫
- টপ লিড নিউজ, আন্তর্জাতিক
A A
আকাশে উজ্জ্বল তারা ও চাঁদ, রাতের আকাশের সুন্দর দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

কাতারের রাজধানী দোহায় ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা গেছে, আকাশে দেখা গেছে আলোক রশ্মি। মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরান অন্তত ছয়টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানা গেছে। পাশাপাশি ইরাকে মার্কিন ঘাটিতেও হামলা করেছে ইরান।

সোমবার (২৬ জুন) বার্তা সংস্থা রয়টার্স ও এএফপি সূত্রে বিবিসি জানিয়েছে, কাতারের দোহা থেকে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।

বিস্ফোরণের পরপর কাতার ও ইরাকের মার্কিন ঘাঁটিতে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে নিশ্চিত করে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সাথে সম্পৃক্ত আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি।

Banglabid

তাসনিম নিউজের প্রতিবেদনে বলা হয়, ‘বিশারাত ফাতেহ’ এবং ‘ইয়া আবা আবদুল্লাহ’ নামে এসব হামলা চালানো হয়েছে। এসব হামলায় একাধিক ওয়ারহেড বা ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম খাইবার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

এক্সিওস নিউজ এজেন্সির বরাত দিয়ে বিবিসি অ্যারাবিক জানিয়েছে, কাতারের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ছয়টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান।

এরআগে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কাতারে অবস্থানরত ব্রিটিশ ও মার্কিন নাগরিকদের ‘নিরাপদ স্থানে আশ্রয় নিতে’ পরামর্শ দিয়েছে দোহায় অবস্থিত মার্কিন দূতাবাস। আর জরুরি বৈঠক ডেকেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

Reneta

কাতারে আল উদেইদ ঘাঁটি রয়েছে যুক্তরাষ্ট্রের, যেটি মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড় মার্কিন বিমান ঘাঁটি। এর আগে কাতারে মার্কিন দূতাবাস আল-উদেইদ ঘাঁটির কর্মকর্তাদের নজরদারি বাড়ানোর ব্যাপারে সতর্কতা জারি করে। ঘাঁটিতে প্রবেশাধিকার সাময়িকভাবে সীমাবদ্ধ করার নির্দেশনাও দিয়েছে। এছাড়া ঘাঁটি থেকে ডজনখানেক সামরিক বিমান সরিয়ে নেওয়া হয়েছে বলে স্যাটেলাইট চিত্রে দেখা গেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইরানইরান-ইসরায়েল সংঘাতইরান-কাতারইসরাইল-ইরান সংঘাতকাতারে ইরানের হামলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জরুরি বৈঠক ডেকেছেন ট্রাম্প

পরবর্তী

ইসরায়েলে একাধিক ‘খাইবার’ ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান, বিদ্যুৎ সরবরাহ অচল

পরবর্তী
ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার ছবি, রাজনৈতিক নেতারা ও সেনা কর্মকর্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসরায়েলে একাধিক ‘খাইবার’ ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান, বিদ্যুৎ সরবরাহ অচল

এনসিপি কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনা, পুলিশ ও জনতা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

এনসিপি কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ

সর্বশেষ

প্রয়োজন হলে ইরানে আরও ১০০ বার হামলা করতাম: ট্রাম্প

আগস্ট ২২, ২০২৬

স্টার্কের ৬ উইকেট, ১২ রানে ৫ থেকে টেনেটুনে ৬৪ রানে অলআউট বাংলাদেশ

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

গুম-খুনের শিকার পরিবার পুনর্বাসনে আলাদা অধিদপ্তর গঠনের উদ্যোগ

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

আজ স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

আগস্ট ২২, ২০২৬

মির্জা ফখরুলকে নেপালের প্রেসিডেন্টের অভিনন্দন

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT