চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকায় এক মঞ্চে দুই কিংবদন্তী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১২ অপরাহ্ণ ০৭, অক্টোবর ২০২৫
বিনোদন
A A
দুই কিংবদন্তী গায়ক এক মঞ্চে গান পরিবেশন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামী ১৪ নভেম্বর রাজধানীতে বসছে ধামাকা কনসার্ট! যে কনসার্টে গাইবেন দুই দেশের দুই কিংবদন্তী শিল্পী! একজন বাংলাদেশের রকস্টার নগরবাউল জেমস, এবং অন্যজন পাকিস্তানের বিখ্যাত ব্যান্ড ‘জুনুন’ এর আলী আজমত।

বাংলাদেশে কনসার্টটির আয়োজন করছে অ্যাসেন বাজ। প্রতিষ্ঠানটির পক্ষে জানানো হয়, রাজধানীর কুর্মিটোলায় অবস্থিত ইউনাইটেড কনভেনশন সেন্টারে হবে এই জমকালো কনসার্ট।

জেমস এবং আলী আজমত ছাড়াও এই কনসার্টে কি আরো কেউ থাকছেন কিনা, এমন প্রশ্নে আয়োজক প্রতিষ্ঠান অ্যাসেন গ্রুপের সাজ্জাদ আহমেদ চ্যানেল আই অনলাইনকে বলেন, নগরবাউল জেমস এবং আলী আজমত দুজন সিনিয়র আর্টিস্ট, তাদের কনফার্ম করা হয়েছে। হয়তো পরবর্তীতে লাইন আপে আরো কেউ কেউ যুক্ত হতে পারেন। তবে সেটা নিশ্চিত হলেই আমরা ঘোষণা করবো।

Banglabid

সাজ্জাদ বলেন, “আরেকটি বিষয়, ব্যান্ড জুনুন কিন্তু আসছে না, এই দলের প্রধান ভোকাল আলী আজমত- তিনি আসছেন সলো আর্টিস্ট হিসেবে।”

‘আলী আজমত ভয়েস অব জুনুন অ্যান্ড নগর বাউল জেমস লাইভ ইন ঢাকা’ শিরোনামে কনসার্টটির জন্য এরই মধ্যে অনলাইন টিকিট প্ল্যাটফর্ম গেট সেট রক ওয়েবসাইটে শুরু হয়েছে এর অগ্রিম টিকিট বিক্রি।

তিন ক্যাটাগরিতে পাওয়া যাচ্ছে টিকিট। দাম নির্ধারণ করা হয়েছে ভিআইপি ৬ হাজার ৯৯৯ টাকা, প্রিমিয়াম ৩ হাজার ৪৯৯ টাকা এবং শিক্ষার্থীদের জন্য ১ হাজার ৪৯৯ টাকা।

Reneta

আয়োজকরা জানান, ১৪ নভেম্বর কনসার্ট শুরু হবে সন্ধ্যা ৬টায়। দর্শকের জন্য গেট খুলে দেওয়া হবে বিকাল ৫টায়। কনসার্টে প্রবেশ করা যাবে রাত ৮টা পর্যন্ত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাসেন বাজআলী আজমতকনসার্টজুনুনজেমসনগর বাউল জেমস লাইভ ইন ঢাকানগরবাউললিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকার আকাশে মেঘাচ্ছন্ন আকাশ, বৃষ্টির পূর্বাভাস. Channel i News - চ্যানেল আই নিউজ

আকাশে হালকা মেঘে বৃষ্টির আভাস, কবে কমবে গরম

আগস্ট ১১, ২০২৬

বেসরকারি হাসপাতাল-ক্লিনিকের লাইসেন্স নবায়নে সরকারের নতুন নিয়ম

আগস্ট ১১, ২০২৬

প্রবল ভূমিকম্পে লণ্ডভণ্ড কলম্বিয়ায় মৃত্যুর মিছিল

আগস্ট ১১, ২০২৬

মুম রহমানের মুকুটে কোরিয়ার ‘গোল্ডেন পেন অ্যাওয়ার্ড’

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT