ফুটবল

মেসির অবসর: আবেগঘন বার্তায় যা লিখলেন পারেদেস-মার্টিনেজ-এমিলিয়ানো

মেসির অবসর: আবেগঘন বার্তায় যা লিখলেন পারেদেস-মার্টিনেজ-এমিলিয়ানো
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন লিওনেল মেসি। বিশ্বচ্যাম্পিয়ন অধিনায়ক আর্জেন্টিনা জার্সিকে বিদায় জানানোর পর আবেগঘন পোস্ট করেছেন জাতীয় দল সতীর্থ লিয়েন্দ্রো পারেদেস, লৌতারো মার্টিনেজ, এমিলিয়ানো মার্টিনেজরা।

সোমবার রাতে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন মেসি। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে লিয়েন্দ্রো পারেদেস লিখেছেন, ‘আমি ভেবেছিলাম আমি খবরটির জন্য আগে থেকেই প্রস্তুত ছিলাম, কিন্তু সত্যি বলতে আমি ছিলাম না। ধন্যবাদ, একজন আর্জেন্টাইন হিসেবে, জাতীয় দলের একজন ভক্ত হিসেবে, একজন সতীর্থ এবং একজন বন্ধু হিসেবে আমার জন্য আপনি যা কিছু করেছন তার জন্য!’

‘খেলোয়াড় হিসেবে, একজন ব্যক্তি হিসেবে আপনার কীর্তি এবং আপনার শ্রেষ্ঠত্বের কথা বলতে গেলে শব্দ যথেষ্ট নয়। আমাদের জাতীয় দলের সাথে এই সুন্দর যাত্রাপথে আপনার পাশে খেলতে পেরে আমি ভাগ্যবান। আমি আপনাকে ভালোবাসি, ছোট্ট মানুষটি। আশা করি সবসময় খুব খুশি থাকবেন।’

মেসির সঙ্গে আর্জেন্টিনার অনেক অর্জনের আক্রমণভাগ সামলেছেন লৌতারো মার্টিনেজ। তিনি লিখেছেন, ‘প্রথম আলিঙ্গন থেকে শেষ আলিঙ্গন পর্যন্ত। লিও, আমাদের জন্য আপনি যা কিছু করেছেন, তার জন্য আপনাকে ধন্যবাদ জানানোর মতো যথেষ্ট শব্দ আছে কিনা আমি জানি না। মাঠে আপনার সমস্ত অর্জনের ঊর্ধ্বে, মাঠের বাইরে আমাদের যা শিখিয়েছেন, তা আমার মনে গেঁথে আছে। হাল না ছাড়া, প্রতিটি বাধার পরেও চেষ্টা চালিয়ে যাওয়া, নীরবে কাজ করে যাওয়া, এবং সবসময় নিজেদের উপর বিশ্বাস রাখা।’

‘আপনার নেতৃত্ব শুধু গোল, অ্যাসিস্ট বা শিরোপার মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং আমাদের জাতীয় দলের প্রতিনিধিত্ব করে এই সমস্ত বছর ধরে আমাদের জন্য যে দৃষ্টান্ত স্থাপন করেছ, তার মধ্যেই ছিল। আমার এবং আমাদের সকল সতীর্থের জন্য, আপনি স্মৃতির চেয়েও অনেক বেশিকিছু রেখে গেলেন। আমাদের এমন শিক্ষা দিয়ে গেলেন, যা আমরা সারাজীবন সঙ্গে নিয়ে চলব।’

‘প্রতিটি পরামর্শ, প্রতিটি আলাপ, প্রতিটি অনুশীলন, প্রতিটি আলিঙ্গন এবং একসাথে কাটানো প্রতিটি মুহূর্তের জন্য ধন্যবাদ। আমাদের সাথে ইতিহাস গড়ার জন্য এবং আপানার ইতিহাসের অংশ হতে দেয়ার জন্য ধন্যবাদ।’

‘ক্যাপ্টেন, আমরা আপনাকে খুব মিস করব। আপনার সাথে এই যাত্রাটি ভাগ করে নিতে পেরে আমরা চিরকৃতজ্ঞ থাকব। সবকিছুর জন্য ধন্যবাদ, ক্যাপ্টেন।’

মেসির সব অর্জনের পিছে অনেক অবদান ছিল গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের। নীরবে রক্ষা করে গেছেন মেসিদের গোলপোস্ট। তিনি লিখেছেন, ‘ক্যাপী (অধিনায়ক), আমাদের এবং আর্জেন্টিনার জনগণের জন্য আপনি যা কিছু করেছেন, তার জন্য ভাষায় প্রকাশ করা যথেষ্ট হবে না। আমাকে বিশ্বচ্যাম্পিয়ন বানানো এবং এমন উচ্চতায় পৌঁছে দেয়ার জন্য, যেটা আমি কখনো কল্পনাও করিনি, তার জন্য আমি আপনাকে শুধু ধন্যবাদই জানাতে চাই। আপনার প্রতি আমার শ্রদ্ধা চিরকাল অটুট থাকবে। ধন্যবাদ।’

বিষয়:আর্জেন্টিনালিওনেল মেসিলিড স্পোর্টসলিয়েন্দ্রো পারেদেসলৌতারো মার্টিনেজ
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →