চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সব জায়গায় নেতাকর্মীদের সতর্ক অবস্থায় থাকতে হবে: ওবায়দুল কাদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২০ অপরাহ্ণ ০৬, ডিসেম্বর ২০২২
- সেমি লিড, রাজনীতি
A A
ফাইল ছবি

ফাইল ছবি

সমাবেশের নামে বিএনপি-জামায়াত যাতে কোন ধরনের নৈরাজ্য সৃষ্টি করতে না পারে-সে জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের সব জায়গায় সতর্ক পাহারায় থাকার নির্দেশ দিয়েছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, অগ্নি সন্ত্রাসীদের থেকে মানুষকে বাঁচাতে হবে। জানমাল নিরাপদ রাখতে হবে। এরা জঙ্গিবাদের পৃষ্ঠপোষক, সাম্প্রদায়িকতার পৃষ্ঠপোষক। প্রস্তুত হয়ে যান। আগামীকাল থেকে সব পাড়া-মহল্লা, ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা, জেলায় সব জায়গায় সতর্ক পাহারা বসাতে হবে।

ওবায়দুল কাদের আজ মঙ্গলবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলনে এসব কথা বলেন।

Banglabid

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ডিসেম্বরে খেলা হবে বিএনপির বিরুদ্ধে, ভুয়া ভোটার তালিকার বিরুদ্ধে ও আগুন সন্ত্রাসের বিরুদ্ধে। আপনারা প্রস্তুত হয়ে যান।

তিনি আরও বলেন, ১৩ বছরে যারা ১৩ মিনিটও দাঁড়াতে পারে নাই। তারা নাকি সরকার পতন করবে। বিএনপি ডাকে মহাসমাবেশ, বাস্তবে হয় সমাবেশ। আওয়ামী লীগ ডাকে সমাবেশ, বাস্তবে হয় মহাসমাবেশ।

Reneta

ওবায়দুল কাদের বলেন, ছাত্রলীগের আমাদের সবুজ কৈশোরের ভালবাসা। ছাত্রলীগ আমাদের প্রথম প্রেম। শেখ হাসিনার নতুন অঙ্গীকার স্মার্ট বাংলাদেশ। রাজনীতিবিদরা ভাবেন পরবর্তী নির্বাচন নিয়ে, আর শেখ হাসিনা পরবর্তী প্রজন্মকে নিয়ে ভাবেন।
১৫ আগস্টের ঘটনা তুলে ধরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, জবাব দিতে হবে আজ যে- খুনিদের বিদেশে কে যেতে দিলো? ২১ আগস্ট গ্রেনেড হামলার মাস্টারমাইন্ড এই তারেক রহমান। উদ্দেশ্য ছিল শেখ হাসিনাকে শেষ করা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করে ওবায়দুল কাদের বলেন, তিনি দেশের চিন্তা করেন সার্বক্ষণিক। উনি আমাদের ক্রাইসিস ম্যানেজার। বাংলাদেশের প্রধানমন্ত্রী ঠিক পথে আছেন। দেশে যে উন্নয়ন হচ্ছে- সেটা আজ আন্তর্জাতিক মহলে প্রশংসিত।
সম্মেলনে সভাপতিত্ব করছেন ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগওবায়দুল কাদেরবিএনপি-জামায়াত
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

২০৩০ সালের মধ্যে বৈশ্বিক এআই কেন্দ্র হতে চায় বেইজিংয়ের ‘ই-টাউন’

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সালাহউদ্দিনকে গুম, শেখ হাসিনা ছাড়াও কারা আসামী হবেন

আগস্ট ৮, ২০২৬

ডিজিএফআইয়ের বন্দি সেলের অনেক প্রমাণ মুছে ফেলা হয়েছে বলে দাবি

আগস্ট ৮, ২০২৬

বিদেশি রেফারিদের ‘যৌনসেবা’, ক্ষমা চাইল সাউথ কোরিয়া ফুটবল

আগস্ট ৮, ২০২৬

জ্বালানি তেল আমদানির প্রস্তাবিত নীতিমালা, ‘বিশেষ সুবিধা’ প্রশ্নে যা বলল সরকার

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT