বাভুমার ‘অপরাজেয় যাত্রা’ থামিয়ে হেডের রসিকতা

ডারবানে সাউথ আফ্রিকাকে রীতিমতো উড়িয়ে তিন ম্যাচের টেস্ট সিরিজের শুরুতে ১-০তে এগিয়ে গেছে অস্ট্রেলিয়া। জয়ের পর আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রসিকতা করে পোস্ট দিয়েছেন অজি ব্যাটার ট্রাভিস হেড। যা এখন আলোচনার কেন্দ্রে।
মঙ্গলবার হাইভোল্টেজ ম্যাচে সাউথ আফ্রিকাকে ২১৪ রানের বিশাল ব্যবধানে হারিয়ে সিরিজ শুরু করেছে অস্ট্রেলিয়া। জয়ের অন্যতম কারিগর পেসার জশ হ্যাজেলউড। ৮ উইকেট নিয়া প্রোটিয়া ব্যাটিং ধসিয়ে দেন। প্রথম ইনিংসে ২টি ও দ্বিতীয় ইনিংসে তুলে নেন ৬ উইকেট। হ্যাজেলউডের দাপটে স্বাগতিকরা প্রথম ইনিংসে ২৮৪ এবং দ্বিতীয় ইনিংসে ২০৬ রানে অলআউট হয়ে যায়।
এটি টেস্ট অধিনায়ক হিসেবে প্রথম হার বাভুমার। ২০২৩ থেকে ১৩ টেস্টে আফ্রিকাকে নেতৃত্ব দিয়ে তিনি অপরাজিত ছিলেন। তার অধীনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ানশিপে ট্রফি উঁচিয়ে ধরেছিল প্রোটিয়ারা।
জয়ের পর হেড সামাজিক যোগাযোগ মাধ্যমে এডিট করা একটি ভিডিও পোস্ট করেন। সেখানে দেখা যায়, ডান্স ফ্লোরে হ্যাজেলউডের দুর্দান্ত পারফরম্যান্স উদযাপন দেখে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছেন প্রোটিয়া অধিনায়ক বাভুমা।
হেডের এমন রসাত্মক পোস্ট নিয়ে ক্রিকেটবিশ্বে তুমুল আলোচনা চলছে। সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে ১৮ অক্টোবর, ঘুরে দাঁড়ানোর লড়াই সাউথ আফ্রিকা।






