চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লাতিন-বাংলা সুপার কাপ: প্রস্তুত ঢাকা, আসছে ব্রাজিল-আর্জেন্টিনার দুই দল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫৪ অপরাহ্ণ ০১, ডিসেম্বর ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
লাতিন-বাংলা সুপার কাপের লোগো, ফুটবল ট্রফি ও লোগো সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

লাতিন বাংলা সুপার কাপ

বাংলাদেশের ভক্ত-সমর্থকদের মাতাতে ঢাকায় হতে চলেছে লাতিন বাংলা সুপার কাপ। আসরে অংশগ্রহণ করবে ব্রাজিল-আর্জেন্টিনার দুই ফুটবল ক্লাব। বিশ্বকাপজয়ী দুদেশের ফুটবল ক্লাবের সঙ্গে যুক্ত হবে বাংলাদেশ থেকে আরো একটি দল। তিন দল নিয়ে গড়াবে লাতিন বাংলা সুপার কাপের আসর। 

ঢাকার জাতীয় স্টেডিয়ামে ৫ ডিসেম্বর হতে চলা আসরের পর্দা নামবে ১১ ডিসেম্বর। টুর্নামেন্টি সামনে রেখে মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় ঢাকা পৌছাবে ব্রাজিলের ক্লাব সাও বের্নার্দো। বিমানবন্দর থেকে সরাসরি টিম হোটেল যাবে দলটি। বুধবার আসবে আর্জেন্টিনার অ্যাথলেটিকো শার্লোন ক্লাব।

লাতিন বাংলা সুপার কাপকে কেন্দ্র করে বিশ্ব ফুটবলের দুই কিংবদন্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক কাফু এবং আর্জেন্টিনার সাবেক ফরোয়ার্ড, ডিয়েগো ম্যারাডোনা সতীর্থ ক্যানিজিয়া আসছেন ঢাকায়। টুর্নামেন্টের শেষ দিন ১১ ডিসেম্বর ব্রাজিল ও আর্জেন্টিনা ম্যাচে জাতীয় স্টেডিয়ামে উপস্থিত থাকবেন দুই কিংবদন্তি।

টুর্নামেনটির আয়োজক প্রতিষ্ঠান এএফ বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক এমডি আসাদুজ্জামান বলেছে, ‘ভাগ্যবান দর্শকরা এই কিংবদন্তি ফুটবলারদের সঙ্গে দেখা করার সুযোগ পাবেন। যারা টিকিট কেটে মাঠে আসবেন, সেই সব গ্যালারির দর্শকদের মধ্যে থেকে প্রতিদিন আমরা লটারির মাধ্যমে ১০ জনকে নির্বাচন করব। শেষ দিন কাফু এবং ক্যানিজিয়া যখন মাঠে আসবেন, সেদিন সেই সব দর্শকরা কাফু এবং ক্যানিজিয়ার সাথে দেখা করার, ছবি তোলার সুযোগ পাবেন।’

সোমবার জাতীয় স্টেডিয়ামের সার্বিক প্রস্তুতি পরিদর্শনে আসেন আসাদুজ্জামান। তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রতিনিধি দলকে সাথে নিয়ে স্টেডিয়ামের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। তিনি জানান, ‘ফুটবলের পাশাপাশি দর্শকদের বাড়তি আনন্দ দিতে থাকছে সাংস্কৃতিক আয়োজন। বাংলাদেশের সংগীতাঙ্গনের কিংবদন্তি নগর বাউল জেমস থাকছেন সে অনুষ্ঠানে। সবকিছু ঠিক থাকলে বিকেল চারটা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত জেমস এখানে গান করবেন। দর্শকরা যেন খেলার আগে মনমরা না হন, সেজন্য জেমসকে আনার ব্যবস্থা করছি।’

‘দর্শকদের ভিন্নধর্মী অভিজ্ঞতা দিতে সব ধরনের প্রচেষ্টা থাকবে। আমি কিছু কিছু জিনিস করব যা বাংলাদেশে আগে কখনো হয়নি। আমি একটু ভিন্ন ধরনের চিন্তা করে থাকি। শেষদিন পর্যন্ত সবকিছু সফলভাবে শেষ করতে পারলেই ভালো লাগবে। টুর্নামেন্ট আয়োজনে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছ থেকে আমরা সব ধরনের সহযোগিতা পাচ্ছি।’

Reneta

এক নজরে ম্যাচের সূচি
৫ ডিসেম্বর: সাও বার্নার্দো-ফিউচার স্টার বাংলাদেশ
৮ ডিসেম্বর: অ্যাথলেটিকো চার্লোন-ফিউচার স্টার বাংলাদেশ
১১ ডিসেম্বর: সাও বার্নার্দো-অ্যাথলেটিকো চার্লোন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাকাফুবাংলাদেশব্রাজিললাতিন-বাংলা সুপার কাপ-২০২৫লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

চ্যানেল আইয়ে পাঁচ কিংবদন্তীর স্মৃতিময় একদিন

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত।

বাংলাদেশ-জাপান পিপিপি প্ল্যাটফর্মের ৮ম সভা অনুষ্ঠিত

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

বাসচালকের বাড়িতে ২৮ কোটি রুপি নগদ উদ্ধার, টাকা গুনতে বিকল ৫টি মেশিন

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী

জুলাই ৩০, ২০২৬

জিয়া হ\ত্যা ও সেনা বিদ্রোহের মামলার খসড়া তৈরি করেছিল তৎকালীন ডিজিএফআই

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT