চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওলমোর ঘটনায় লাপোর্তার পদত্যাগ দাবি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১০ পূর্বাহ্ণ ০৮, জানুয়ারি ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

দানি ওলমো ও পাউ ভিক্টরকে নিবন্ধন করানোর শেষদিন ছিল ৩১ ডিসেম্বর। সেটা করাতে পারেনি বার্সেলোনা। কাতালুনিয়ান ক্লাবটির ব্যর্থতার কারণে সভাপতি হুয়ান লাপোর্তার পদত্যাগ দাবি করেছে বিরোধী পক্ষ।

আরবি লেইপজিগ থেকে ওলমো এবং জিরোনা থেকে আনা ভিক্টরের নিবন্ধনের মেয়াদ শেষ হওয়ার পর দুজনকে পুনরায় নিবন্ধনের জন্য র‌য়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কাছে আবেদন করেছিল বার্সেলোনা। যা অনুমোদন পায়নি। কারণ সময়ের মধ্যে দুই ফুটবলারের প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে পারেনি বার্সা।

প্রায় ১০টি গ্রুপ, যারা বার্সেলোনার কার্যনির্বাহী কমিটি নির্বাচনে লাপোর্তার বিরোধী পক্ষে থাকেন, তারা ওলমো-ভিক্টরের নিবন্ধন ঘটনায় লাপোর্তার পদত্যাগের জোরাল দাবি তুলেছেন। যদিও ২০২৬ সাল পর্যন্ত মেয়াদ আছে লাপোর্তার।

তারা ওলমো-ভিক্টরের নিবন্ধন করার ক্ষেত্রে অবহেলাসহ অভিযোগ এনেছে- কিট পরিবেশন করা প্রতিষ্ঠান নাইকির সঙ্গে চুক্তি নবায়নের ক্ষেত্রে বার্সেলোনা কমিশন তৃতীয় একটি পক্ষকে অর্থ দিয়েছে। সমর্থকদের সঙ্গে বিরোধের কারণে অলিম্পিক স্টেডিয়ামে গানের সেকশন বন্ধ করে দেয়া, ন্যু ক্যাম্পে ভিআইপি টিকিট বিক্রির অর্থ নয়-ছয়সহ আরও বেশকিছু অভিযোগ নিয়ে সভাপতির পদত্যাগ দাবি করেছেন তারা।

বিক্ষোভকারী ১০ গ্রুপের যৌথ স্বাক্ষরে দেয়া বিবৃতিতে বলা হয়েছে, লাপোর্তা যদি পদত্যাগ না করেন, তারা তার প্রেসিডেন্সির বিপক্ষে অনাস্থা ভোটের আয়োজন করবেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ওলমোবার্সেলোনাভিক্টরলা লিগালাপোর্তালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঢাকায় কারিনা কায়সারের শেষ জানাজা সম্পন্ন

মে ১৭, ২০২৬

জাতীয় অ্যাথলেটিকসে দ্রুততম মানব-মানবী ইমরানুর-শিরিন

মে ১৭, ২০২৬

কিউবায় মার্কিন আগ্রাসনের আশঙ্কা

মে ১৭, ২০২৬

সৌদি আরবে ঈদুল আজহা ২৭ মে

মে ১৭, ২০২৬

ব্যাটিং ইউনিট হিসেবে আমাদের আরও দায়িত্ব নিতে হবে: বাবর

মে ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT