বিনোদন

কী আছে ‘লাপাতা লেডিস’ ছবিতে?

লাপাতা লেডিসের ঐতিহ্যবাহী পোশাক পরিহিত মহিলারা. Channel i News - চ্যানেল আই নিউজ

লাপাতা লেডিসের ঐতিহ্যবাহী পোশাক পরিহিত মহিলাদের ছবি, যা বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে প্রতিনিধিত্ব করে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

পরিচালক কিরণ রাওয়ের আলোচিত ছবি ‘লাপাতা লেডিস’ অবশেষে মুক্তি পেয়েছে নেটফ্লিক্সে। গত মার্চ মাসের ১ তারিখে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া এই ছবিটি ২৬ এপ্রিল ওটিটি প্ল্যাটফর্মে এসেছে। বক্স অফিসে দারুণ সাফল্যের পর নেটফ্লিক্সেও সাড়া ফেলেছে ছবিটি।

ট্রেনের মধ্যে পরিবার থেকে দুই কনের আলাদা হয়ে যাওয়া গল্প নিয়ে তৈরি ‘লাপাতা লেডিস’। স্ত্রীদের খুঁজে পেতে পুলিশের কাছে যান দুই স্বামী। প্রথমেই ছবি নিয়ে বিপাকে পড়ে যায় পুলিশও। একজনের ছবিই নেই, অন্যজনের মাথায় লম্বা ঘোমটা। তারপরও দুই নববধূর সন্ধানে নামে পুলিশ। অন্যদিকে সম্পূর্ণ আলাদা জগতে গিয়ে নিজেদের নতুন করে আবিষ্কার করেন গ্রামে বেড়ে ওঠা দুই কনে। এভাবেই এগিয়েছে আমির খানের সাবেক স্ত্রী কিরণ রাওয়ের পরিচালিত দ্বিতীয় ছবি ‘লাপাতা লেডিস’-এর গল্প।

ছবিটির প্রযোজনা করেছে আমির খানের প্রোডাকশন হাউস এবং কিন্ডলিং প্রোডাকশন। সিনেমাটিতে মূল চরিত্রে অভিনয় করেছেন নীতাংশি গোয়েল, প্রতিভা রত্না ও স্পর্শ শ্রীবাস্তব। অভিনয় করেছেন রবি কিষাণও।

বিষয়:'লাপাতা লেডিস' আমির খান কিরন রাও

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…