চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে বিএসএফকে জমি হস্তান্তর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০০ পূর্বাহ্ণ ২১, মে ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ ও বর্ডার আউটপোস্ট (বিওপি) স্থাপনের জন্য ভারতীয় সীমান্ত সুরক্ষা বাহিনীর (বিএসএফ) কাছে জমি হস্তান্তর করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার।

গতকাল বুধবার ২০ মে বিকেলে রাজ্য সচিবালয় নবান্নে আয়োজিত এক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে এই আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়।

বিজেপি নেতৃত্বাধীন নতুন রাজ্য সরকার গঠনের দুই সপ্তাহের মধ্যে প্রথম দফায় কাঁটাতারের বেড়া ও বিওপি নির্মাণের জন্য নির্ধারিত ২৭ কিলোমিটার জমি হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হলো। সীমান্তের নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে দুই ধরনের জমি দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ৯টি জেলার মোট ৩২ একর সরকারি খাস জমি। এছাড়া ৫টি জেলা থেকে ৪৩ একর ব্যক্তিগত জমি কেনা হয়েছে। এই জমির সম্পূর্ণ ব্যয়ভার বহন করবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের সমালোচনা করে বলেন, সীমান্ত সুরক্ষার জন্য বিএসএফ অনেক আগেই জমির আবেদন করেছিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব তৎকালীন রাজ্য প্রশাসনের সঙ্গে একাধিকবার যোগাযোগ ও চিঠিপত্র আদান-প্রদান করলেও জমি মেলেনি। বর্তমান সরকার সেই আইনি ও প্রশাসনিক জট কেটেছে। তিনি আরও জানান, কেন্দ্র ও রাজ্য সরকারের সমন্বিত উদ্যোগে দীর্ঘদিনের এই সমস্যার সমাধান হলো। দ্রুত সময়ের মধ্যে প্রশাসনিক কর্মকর্তারা বাকি প্রক্রিয়া সম্পন্ন করে বিএসএফকে সব ধরনের সহযোগিতা দেবেন।

পাশাপাশি মুখ্যমন্ত্রী উল্লেখ করেন, অবৈধ অনুপ্রবেশকারীদের সরাসরি বিএসএফের হাতে তুলে দেওয়ার বিষয়ে এক বছর আগেই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে নির্দেশনা পাঠানো হয়েছিল। আগের সরকার তা কার্যকর না করলেও বর্তমান প্রশাসন আজ থেকে এই আইন কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জমি হস্তান্তরবিএসএফবেড়া নির্মাণভারতীয় সীমান্ত সুরক্ষা বাহিনীমুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীসীমান্তে কাঁটাতার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আবারও বাড়ল বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম

পরবর্তী

ফ্রেইবুর্গকে হারিয়ে ৪৪ বছর পর ইউরোপের কোন শিরোপা জিতল অ্যাস্টন ভিলা

পরবর্তী

ফ্রেইবুর্গকে হারিয়ে ৪৪ বছর পর ইউরোপের কোন শিরোপা জিতল অ্যাস্টন ভিলা

‘সহিংসতাকে পুরস্কৃত করা হচ্ছে’, ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে পুলিশের মামলা

সর্বশেষ

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬

বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে রয়েছে: স্থানীয় সরকারমন্ত্রী

জুলাই ১৮, ২০২৬

চ্যানেল ওয়ানের ফেসবুক পেজে সাইবার হামলার অভিযোগ

জুলাই ১৮, ২০২৬

‘মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ’ আয়োজনে বিশিষ্টজনদের অংশগ্রহণ

জুলাই ১৮, ২০২৬

ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনশনরত সোনম ওয়াংচুককে হাসপাতালে ভর্তি করেছে দিল্লি পুলিশ

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT