চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জিরোনার সঙ্গে হেরে জাভি বললেন ‘ভালো খেলেছি’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৭ পূর্বাহ্ণ ১১, ডিসেম্বর ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

দুবছর আগেও স্প্যানিশ ক্লাব ফুটবলের দ্বিতীয় স্থরে ছিল জিরোনা। গতবার লিগে ফিরে দশে থেকে মৌসুম শেষ করে। এবার মৌসুমের শুরু থেকেই উড়ন্ত ফর্মে আছে ক্লাবটি। সেই জিরোনার সঙ্গে প্রথমবার হারের তিক্ত স্বাদ পেয়েছে বার্সেলোনা। হারলেও দল ভালো খেলেছে, মনে করেন বার্সা কোচ জাভি হার্নান্দেজ।

অলিম্পিক স্টেডিয়ামে রোববার রাতে জিরোনার বিপক্ষে ৪-২ ব্যবধানের হার নিয়ে মাঠ ছাড়ে কাতালান ক্লাবটি। ঘরের মাঠে বার্সা আক্রমণে এগিয়ে থাকলেও শেষপর্যন্ত জয়ের দেখা পায়নি।

ম্যাচে বার্সেলোনা শট নিয়েছে ৩১টি, লক্ষ্যে থেকেছে ১১টি। জিরোনা শট নিয়েছে ১৫টি, লক্ষ্যে ৭টি। বার্সা ১১টি শটের ২টি গোলে পরিণত করতে পেরেছে। বিপরীতে জিরোনা জাল খুঁজে পেয়েছে ৭ শটের ৪টিতেই।

ম্যাচ শেষে ৪৩ বর্ষী জাভি বলেছেন, ‘আমার মনে হয় ম্যাচে আমরা সমানে সমান লড়েছি। ম্যাচের বিস্তারিত দেখলে এমনই মনে হবে। নিজেদের কাজটা ঠিকমতো করতে পারিনি, তবে আমরা ভালো খেলেছি। ৩০ বার শট করেছি, তাতে ৩-৩এ সমতায় থেকে শেষ করতে পারতাম। জিরোনার পরিকল্পনা ছিল অত্যন্ত সাহসী, এমনকি তাদের এখন দক্ষ খেলোয়াড় আছে।’

‘জিরোনা এখন সুবিধাজনক অবস্থায় রয়েছে, আমাদের চেয়ে সাত পয়েন্ট এগিয়ে। মিশেল এবং তার খেলোয়াড়দের জন্য এটি একটি আশ্চর্যজনক ব্যাপার। বার্সেলোনা জিতলে হয়ত আমরা বলতাম এটাই স্বাভাবিক। কিন্তু ম্যাচে আমরা সেভাবে পেরে উঠিনি। নিজেদের জাল রক্ষায় আমাদের কিছু ভুল এই ম্যাচে প্রভাবিত করেছে।’

১৬ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে টেবিলের চারে আছে বার্সেলোনা। কাতালান ক্লাবটিকে হারিয়ে সমান ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে শীর্ষে জিরোনা। এক ম্যাচ কম খেলে বার্সার সমান পয়েন্ট নিয়ে তিনে অ্যাটলেটিকো মাদ্রিদ। ১৬ ম্যাচে ৩৯ পয়েন্টে রিয়াল মাদ্রিদের অবস্থান দুইয়ে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাভিজিরোনাবার্সেলোনালা লিগালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

’জুলাই গণঅভ্যুত্থান দিবস’ ঘিরে দেশব্যাপী কর্মসূচি

আগস্ট ৩, ২০২৬

বেনজীরকে দেশে ফিরিয়ে আনতে তৎপরতা বাড়ানোর কথা জানাল সরকার

আগস্ট ৩, ২০২৬

বিরোধী দল পতিত স্বৈরাচারের ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

আগস্ট ৩, ২০২৬

বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ৩, ২০২৬

শেখ হাসিনার ভার্চুয়াল সভা নিয়ে ভারতের অবস্থান জানতে চায় বাংলাদেশ

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT