চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিবের ভুলে যাওয়ার মতো দিনে রিশাদের ৩ উইকেট, ফাইনালে লাহোর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২১ পূর্বাহ্ণ ২৪, মে ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার রিশাদ মাঠে উদযাপন করছেন, দর্শকরা দর্শকাসনে বসে দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পিএসএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে ব্যাটে-বলে ভুলে যাওয়ার মতো একটি দিন কাটল সাকিব আল হাসানের। ছয় দিনের মধ্যে দ্বিতীয়বার শূন্য রানে আউট হলেন। বোলিংয়েও কোনো উইকেট শিকার করতে পারেননি। তবে বল হাতে রাঙিয়েছেন রিশাদ হোসেন। টাইগার স্পিনার নিয়েছেন তিন উইকেট। রিশাদের আলো ছড়ানোর দিনে ইসলামাবাদকে ৯৫ রানে হারিয়ে ফাইনালে উঠেছে লাহোর কালান্দার্স।

ঘরের মাঠ গাদ্দাফি স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটে নামে লাহোর। নির্ধারিত ওভার শেষে ৮ উইকেটে ২০২ রান করে স্বাগতিক দলটি। জবাবে নেমে ১৫.১ ওভারে ১৫.১ ওভার ব্যাট করে ১০৭ রানে গুটিয়ে যায় ইসলামাবাদ। আগামী রোববার একই মাঠে ফাইনালে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের মুখোমুখি হবে লাহোর।

ইনিংসের চার বল বাকি থাকতে ব্যাটিংয়ে নেমে প্রথম বল ব্যাটে ছোঁয়াতে পারেননি সাকিব। ইংলিশ পেসার টাইমাল মিলসের করা পরের বলে ক্যাচ দিয়ে ফেরেন বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার। তার বিদায়ের পর নামেন রিশাদ। প্রথম বলে চার মারেন তিনি ডিপ মিডউইকেট দিয়ে। ইনিংসের শেষ বলে দুই রান নিতে গেলে রানআউট হয়ে যান। ২ বলে ৫ রান করেন।

Banglabid

বল হাতে রিশাদ ৩ ওভারে ৩৪ রান খরচায় ৩ উইকট নেন। সাকিব ৩ ওভারে ২৭ রান খরচ করে উইকেটশূন্য থাকেন। লাহোরের হয়ে খেলতে যাওয়া আরেক বাংলাদেশি ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ এদিনও সুযোগ পাননি একাদশে।

দুই শতাধিক রানের চ্যালেঞ্জ মোকাবেলায় ইসলামাবাদকে ব্যাটে পাঠিয়ে শুরু থেকেই চেপে ধরেন লাহোর বোলাররা। রিশাদের পাশাপাশি তিনটি করে উইকেট নেন শাহিন শাহ আফ্রিদি ও সালমান মির্জা। শাহিন ৩.১ ওভার বল করে এক মেডেন আদায় করে কেবল ৩ রান খরচ করেন। সালমান মির্জা ৩ ওভারে খরচ করেন ১৬ রান।

ইসলামাবাদ ব্যাটারদের মধ্যে কেবল দুজনই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন। সালমান আঘা ৩৩ রান এবং শাদাব খান ১৪ বলে ২৬ রান করেন।

Reneta

এর আগে ব্যাটে নেমে লাহোরের দুই ব্যাটার ফিফটি পেয়েছেন। কুশল পেরেরা ৩৫ বলে ৬১ রান এবং মোহাম্মদ নাঈম ২৫ বলে ৫০ রান করেন। এছাড়া আব্দুল্লাহ শফিক ২৫ রান এবং ভানুকা রাজাপাকসে ১৫ রান করেন।

ইসলামাবাদের হয়ে টাইমাল মিলস তিন উইকেট নেন। সালমান ইরশাদ নেন দুই উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসলামাবাদপিএসএলমিরাজরিশাদলাহোরলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হায়দরাবাদের কাছে হেরে এক ধাপ অবনতি কোহলিদের

পরবর্তী

গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত নিহত প্রায় ১৭ হাজার শিশু

পরবর্তী
গাজায় ইসরায়েলি হামলায় আহত শিশুর মা কাঁদছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত নিহত প্রায় ১৭ হাজার শিশু

শাকিব খান ও মেহজাবীন সেরা অভিনেতা ও অভিনেত্রীর পুরস্কার গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সেরা অভিনেতা শাকিব খান, অভিনেত্রী মেহজাবীন

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ট্রাম্প যুদ্ধ বাড়ালে ইউরোপের মার্কিন ঘাঁটিতে হামলা: ইরান

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানকে সহায়তা করলে বড় ধরনের খেসারত দিতে হবে: ট্রাম্প

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোটের যে পদ্ধতিতে রাষ্ট্রপতি নির্বাচন

আগস্ট ২০, ২০২৬

সরকারের প্রথম ১৮০ দিন: ক্রীড়াঙ্গণে সংস্কার ও তৃণমূলে নজর

আগস্ট ২০, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ আজ

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT