চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অপ্রতিরোধ্য’ ভিনিসিয়াসকে থামাতে জানে না প্রতিপক্ষ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩১ অপরাহ্ণ ১১, মার্চ ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে দারুণ ছন্দে আছেন ভিনিসিয়াস জুনিয়র। নানা সময়ে প্রতিপক্ষের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছেন ব্রাজিলীয় ফরোয়ার্ড। দলের প্রয়োজনে উইঙ্গার থেকে খেলেন মাঝ মাঠে। সেসময় ভিনিকে থামাতে বেশ বেগ পেতে হয় প্রতিপক্ষের। রিয়াল কোচ কার্লো আনচেলত্তির কৌশলগত পরিবর্তনের প্রশংসা করে ভিনি বলেছেন, ‘আমি অপ্রতিরোধ্য।’

সান্তিয়াগো বার্নাব্যুতে রোববার লা লিগার ম্যাচে সেল্টা ভিগোকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগে সর্বশেষ ম্যাচে রিয়ালের হয়ে গোল করা ভিনিসিয়াস এই ম্যাচেও গোল পেয়েছেন। চলতি মৌসুমে সব প্রতিযোগিতায় ২৭ ম্যাচে ১৬ গোল করেছেন। সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন আরও ৮টি।

রিয়াল মাদ্রিদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত সাক্ষাৎকারে ভিনিসিয়াস বলেছেন, ‘আমার পক্ষে যতটা সম্ভব দলকে সাহায্য করি। দলের প্রয়োজনে খেলার ধরন পরিবর্তন করি। আমি অপ্রতিরোধ্য, কারণ আমি যখন উইঙ্গার হিসেবে ভালো খেলি না তখন মাঝ মাঠে চলে যাই। আর সেসময় প্রতিপক্ষের খেলোয়াড়রা জানে না কীভাবে আমার বিরুদ্ধে নিজেদের রক্ষা করবে।’

মৌসুমের বাকি সময়টা চোট থেকে দূরে থাকতে চেয়ে ভিনি বলেছেন, ‘এই ম্যাচটি জিতে আমি খুব খুশি, আমরা চ্যাম্পিয়ন হওয়ার চেষ্টা করছি। মৌসুমের সেরা অংশ আমাদের জন্য সামনে অপেক্ষা করছে। নিজেকে এভাবেই এগিয়ে নিতে চাই। আশা করি মৌসুমের বাকি সময়টা চোট থেকে দূরে থাকতে পারব। যা এই মৌসুমে আমাকে কিছুটা ভুগিয়েছে। আমি উন্নতি করছি।’

লা লিগায় ২৮ ম্যাচে ২১ জয় ও ৬ ড্রয়ে ৬৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে রিয়াল। সমান ম্যাচ খেলে ৬২ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে জিরোনা। তাদের চেয়ে এক পয়েন্ট কম নিয়ে তিনে বার্সেলোনা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনচেলত্তিভিনিসিয়াসরিয়াল মাদ্রিদলা লিগালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

পুলিশি হেনস্তা থামবে কবে?

জুন ১৩, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান

জুনের শেষে প্রধানমন্ত্রীর চীন সফর

জুন ১৩, ২০২৬

নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

জুন ১৩, ২০২৬

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের যে গল্পগুলো অনেকেই জানেন না

জুন ১৩, ২০২৬

বাংলাদেশের সকালটা ব্রাজিল না মরক্কোর হবে, দেখা যাক: ইমতিয়াজ জনি

জুন ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT