চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাবেক প্রেমিকাকে লাঞ্ছিত, আদালতে যেতে হচ্ছে কিরগিওসকে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১২ অপরাহ্ণ ০৬, জুলাই ২০২২
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

উইম্বলডনে দারুণ সময় পার করছেন নিক কিরগিওস। নিশ্চিত করেছেন কোয়ার্টারের টিকিট। এরমাঝেই বেধেছে বিপত্তি। সাবেক প্রেমিকাকে লাঞ্ছিত করার অভিযোগে ক্যানবেরার আদালত তলব করেছে তাকে। আগস্টে আদালতে হাজির থাকতে হবে ২৭ বর্ষী অস্ট্রেলিয়ান টেনিস তারকাকে।

কিরগিওসের বিরুদ্ধে অভিযোগ, ২০২১ সালের ডিসেম্বরে সাবেক প্রেমিকা চিয়ারা পাসারিকে লাঞ্ছিত করার। পরে তার বিরুদ্ধে একটি সাধারণ হামলার মামলা করেন সেই প্রেমিকা। ২ আগস্ট ম্যাজিস্ট্রেট আদালতের মুখোমুখি হতে হবে তাকে। সেখানে দোষী প্রমাণিত হলে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড হতে পারে কিরগিওসের।

বিষয়টি নিয়ে এখনও মুখ খোলেননি কিরগিওস। খুব শিগগিরই একটি বিবৃতিতে সবকিছু পরিষ্কার করবেন, জানিয়েছেন তার আইনজীবী জেসন মফেট।

‘একটি ঘরোয়া সম্পর্কের প্রেক্ষাপটে মামলাটি করা হয়েছে। অভিযোগের প্রকৃতি গুরুতর, কিরগিওস অভিযোগটিকে খুব গুরুত্ব সহকারে নিয়েছেন। বিষয়টি আদালতে বিচারাধীন থাকায় এই পর্যায়ে কোনো মন্তব্য করতে চাই না। তবে যথাসময়ে আমরা একটি বিবৃতি প্রকাশ করে সবকিছু জানাব।’

কিরগিওসকে নিয়ে গুঞ্জন সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষজ্ঞ কস্টিন হাতজির সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি। বাগদানও সেরে ফেলেছেন। কিরগিওসের সাথে লন্ডনে রয়েছেন কাস্টিন। যেখানে বুধবার কোয়ার্টারে চিলির ক্রিস্টিয়ান গ্যারিনের মুখোমুখি হবেন ৪০ নম্বর র‌্যাঙ্কধারী তারকা।

এটি নিয়ে অবশ্য রহস্যজনক উত্তর দিয়েছেন কিরগিওস, ‘আমার মনে হচ্ছে আমি শেষ নিত্যে আছি।’ একটি নেটফ্লিক্স ডকুমেন্টারি সিরিজ হল ‘দ্য লাস্ট ড্যান্স’, যা বাস্কেটবল খেলোয়াড় মাইকেল জর্ডানের উত্থানকে বর্ণনা করে নির্মিত হয়েছিল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াউইম্বলডনকিরগিওসটেনিসলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

জাহাজের লিজ ভাড়া পরিশোধে বৈদেশিক মুদ্রা প্রেরণের অনুমোদন

জুন ১৯, ২০২৬
usa-israel

‘বাস্তবতার মুখোমুখি হোন’: ৩০ বছরের তলানিতে মার্কিন-ইসরায়েল সম্পর্ক

জুন ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

মাগুরায় বিক্রি করা নবজাতক উদ্ধার, মায়ের কোলে ফিরিয়ে দিল পুলিশ

জুন ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্ব বাজারে আরও কমছে স্বর্ণের দাম

জুন ১৯, ২০২৬

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

জুন ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT