ফুটবল

চার গোল দিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ

চার গোল দিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে বাংলাদেশ

ছেলেদের ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে সেমিফাইনালে পৌঁছেছে বাংলাদেশ। প্লেট পর্বের শেষ চারে যাওয়ার লড়াইয়ে মন্টেনেগ্রোকে ৪-০ গোলে হারিয়েছে ফাহিম হাসানের দল।

আজারবাইজান ই-স্তর কোয়ার্টার ফাইনালে বৃহস্পতিবার পিচ ৩বি-হোভসান কম্পিটিশন কমপ্লেক্সে প্রথমার্ধে এক গোল করে এগিয়ে যায় আকবর হোসেন রিদনের শিষ্যরা। দ্বিতীয়ার্ধে আরও ৩টি গোল করে ব্যবধান বড় করে বাংলাদেশ। চার গোলের বড় জয় তুলে সেমিতে খেলবে লাল-সবুজের যুবারা।

ম্যাচের শুরু থেকে আধিপত্য বিস্তার করে খেলেছে বাংলাদেশ। নবম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে জোরাল শটে গোল তোলেন বায়েজিদ। ওই গোলে প্রথমার্ধে ১-০তে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে নেমে আরও ভয়ঙ্কর হয়ে ওঠেন যুবারা। ২৪ মিনিটে পাভেলের গোলে ব্যবধান দ্বিগুণ করে বাংলাদেশ। ৩৪ মিনিটে শাবকের গোলে ৩-০ করে।

ম্যাচের ৩৬ মিনিটে মন্টেনেগ্রোর জালে আরও একবার বল জড়িয়ে জোড়া গোল পূর্ণ করেন পাভেল। ৪-০তে বড় জয় জয় নিশ্চিত করে বাংলাদেশ।

প্রতিযোগিতায় গ্রুপপর্বে ৬টি ম্যাচের দুটিতে জয়, দুটিতে ড্র এবং দুটিতে হার দেখেছে বাংলাদেশ। ইউরোপের দল ওয়েলসের সঙ্গে গোলশূন্য ড্রয়ে আসর শুরু করে। পরেরদিন প্রথম ম্যাচে পর্তুগালের বিপক্ষে ৩-১ গোলে হেরে যায়, দ্বিতীয় ম্যাচে ইন্দোনেশিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করে। তৃতীয় দিনে বুরুন্ডির সাথে পেরে ওঠেনি বাংলাদেশ, হারে ২-০ গোলে। ফিজির বিপক্ষে ৩-১ গোলের জয় তোলে ফাহিমের দল। বাংলাদেশ প্লেট পর্বে শেষ ষোলোতে ওঠার লড়াইয়ে টাইব্রেকারে জেতে, হারায় সিশেলসকে। শেষ ষোলোতে সিঙ্গাপুরকেও টাইব্রেকারে হারায়। কোয়ার্টারে মন্টেনেগ্রোকে হারিয়ে সেমিতে উঠল।

বিষয়:ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ মন্টেনেগ্রো সেমিফাইনাল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…