আন্তর্জাতিক

সৌদি আরব ছাড়তে মার্কিন সরকারি কর্মীদের একাংশকে নির্দেশ

সৌদি আরব ছাড়তে মার্কিন সরকারি কর্মীদের একাংশকে নির্দেশ

ছবি: সংগৃহীত

নিরাপত্তা উদ্বেগের কারণে সৌদি আরবে কর্মরত জরুরি নয়-এমন মার্কিন সরকারি কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের দেশটি ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ইরান-সমর্থিত হুথি বাহিনী সৌদি আরবের বেসামরিক বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে। এসব হামলায় বেসামরিক হতাহতের ঘটনা ঘটেছে এবং বিমান চলাচল ব্যাহত হয়েছে। পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে মার্কিন দূতাবাস জানায়, সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর সৌদি আরবে কর্মরত মার্কিন সরকারি কর্মচারীদের দেশটির কোনো বিমানবন্দর ব্যবহার করতে হলে মিশন প্রধানের বিশেষ অনুমতি নিতে হবে।

এ ছাড়া সম্ভাব্য বিমানবন্দর হামলা, আকাশপথ বন্ধ হয়ে যাওয়া, ফ্লাইট বাতিল এবং ভ্রমণে বিঘ্ন ঘটার বিষয়ে মার্কিন নাগরিকদের সতর্ক থাকতে বলা হয়েছে। ভ্রমণের সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শও দিয়েছে মার্কিন কর্তৃপক্ষ।

বিষয়:নিরাপত্তা উদ্বেগ মার্কিন সরকারি কর্মী যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…