চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের হয়ে বিদায়টা রঙিন হলো না ক্রুসের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০৯ পূর্বাহ্ণ ০৬, জুলাই ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

ক্লাব ক্যারিয়ারের শেষটা স্বপ্নের মত হয়েছিল টনি ক্রুসের । চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেই রিয়াল মাদ্রিদকে বিদায় বলেছিলেন জার্মান তারকা। জাতীয় দলের জার্সিতে শেষটা বর্ণিল হয়নি তার। অবসর ভেঙে জাতীয় দলে ফেরা মিডফিল্ডারের ক্যারিয়ার শেষ হয়েছে ইউরোর কোয়ার্টারে। ২০১০ সালের মার্চে আর্জেন্টিনার বিপক্ষে ১-০ গোলে পরাজয় দিয়ে শুরু হয়েছিল ক্রুসের আন্তর্জাতিক যাত্রা। ২০ বছরের ক্যারিয়ারে ইতি টানলেন স্পেনের কাছে ২-১ গোলের পরাজয় হজম করে।

ইউরো দিয়ে বুটজোড়া তুলে রাখার ঘোষণা আগে দিয়েছিলেন ক্রুস। মার্সিডিজ বেঞ্জ অ্যারেনায় মিকেল মেরিনোর শেষ মিনিটের গোলটি বাজিয়ে দিল ক্রুসের বিদায়ঘণ্টা। ইউরো থেকে জার্মানির বিদায়ের পাশাপাশি, বিদায় হয়ে গেল ক্রুসেরও।

দেশের হয়ে ১১৪ ম্যাচ খেলে ক্রুস গোল করেছেন ১৭টি, এসিস্ট রয়েছে ২১টি। তার সমৃদ্ধির ঝুলিতে একটি বিশ্বকাপও আছে। জিতেছেন ছয়টি চ্যাম্পিয়ন্স লিগ, ছয়টি ক্লাব বিশ্বকাপ, পাঁচটি উয়েফা সুপার কাপ এবং বর্ষসেরা খেলোয়াড় ও গোলদাতার পুরস্কার।

২০০৭ সালে বায়ার্ন মিউনিখে ক্লাব ক্যারিয়ারের যাত্রা শুরু হয় ক্রুসের। জার্মান ক্লাবটির হয়ে সাত বছরের সম্পর্ক শেষে ২০১৪ সালে পাড়ি দেন রিয়াল মাদ্রিদে। মাঝে অবশ্য ২০০৯-১০ মৌসুমে ধারে লেবারকুজেনে খেলেছিলেন ক্রুস।

বায়ার্নের হয়ে ২০৫ ম্যাচে ২৪টি গোল করেন ক্রুস। ছিল ৪৯টি অ্যাসিস্ট। জার্মান ক্লাবটির হয়ে ১০টি শিরোপা স্পর্শ করেন তারকা মিডফিল্ডার। ছিল একটি চ্যাম্পিয়ন্স লিগ, একটি ক্লাব বিশ্বকাপ, তিনটি বুন্দেস লিগা , তিনটি জার্মান কাপ, একটি জার্মান সুপার কাপ এবং একটি উয়েফা সুপার কাপ শিরোপা।

২০১৪ সালে রিয়াল মাদ্রিদে যোগ দিয়ে ৪৬৫ ম্যাচ খেলে করেছেন ২৮টি গোল। অ্যাস্টিট করেছেন ৯৯টি। লা লিগা জায়ান্টদের হয়ে ২৩টি শিরোপা জিতেছেন। রিয়ালের হয়ে পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ, পাঁচটি ক্লাব বিশ্বকাপ, চারটি লিগ শিরোপা, চারটি স্প্যানিশ সুপার কাপ, চারটি উয়েফা সুপার কাপ এবং একটি স্প্যানিশ কাপ আছে তার ঝুলিতে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউরোক্রুসজার্মানিবায়ার্নরিয়াললিড স্পোর্টসস্পেন
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রথম ম্যাচে হেরেই কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

জুন ১৬, ২০২৬

৪০ বর্ষী গোলরক্ষকের দৃঢ়তায় ফেভারিট স্পেনকে আটকে দিলো নবাগত কেপ ভার্দে

জুন ১৬, ২০২৬

বেনজিরকে ফেরাতে তৎপরতা শুরু

জুন ১৫, ২০২৬

কোচ হয়ে টানা পাঁচ বিশ্বকাপে, রেকর্ডের দুয়ারে কুইরোজ

জুন ১৫, ২০২৬

৩ বছরের মধ্যে পেঁয়াজ এবং আদা উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হবে দেশ

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT