মাথায় তিন সেলাইয়ের পর সুস্থ আছেন ঋতুপর্ণা

ঋতুপর্ণা মাথায় তিন সেলাইয়ের পর সুস্থ, তার পাশে ফুলের তোড়া ও অন্যান্য মানুষ।. Channel i News – চ্যানেল আই নিউজ
উৎসবের দিনে হঠাৎ দুঃসংবাদ। ছাদখোলা বাসে বিমানবন্দর থেকে বাফুফের পথে থাকার সময় মাথায় চোট পেয়েছেন ঋতুপর্ণা চাকমা। বনানীতে বিলবোর্ডের সঙ্গে আঘাত লাগলে তাকে সিএমএইচে নেয়া হয়। বাংলাদেশ দলের মিডফিল্ডারের মাথায় তিনটি সেলাই দিতে হয়েছে।
প্রাথমিক চিকিৎসা নিয়েই হাসপাতাল ছেড়েছেন ঋতুপর্ণা। অ্যাম্বুলেন্সেই বাফুফেতে পৌঁছান। ফেডারেশনের আবাসিক ক্যাম্পে বিশ্রাম নিচ্ছেন। বড় কোনো ক্ষতি হয়নি চ্যাম্পিয়ন কন্যার।
দেশে ফেরার পর সাবিনা-সানজিদাদের ছাদখোলা বাসে করে বাফুফেতে আনা হয়। বনানীতে পথচারী সেতুর নিচে একটি বিলবোর্ডে খোঁচা লাগে তার মাথায়। কেটে গেলে দ্রুত বাস থামিয়ে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেয়া হয়।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…





