ক্রিকেট

চাকরি হারালেন কেকেআরের প্রধান কোচ চন্দ্রকান্ত

কেকেআর প্রধান কোচ চন্দ্রকান্তের ছবি, ক্রিকেট মাঠে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেট মাঠে কেকেআর দলের প্রধান কোচ চন্দ্রকান্তের ছবি, তিনি দলের জন্য পরিকল্পনা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আইপিএলের সবশেষ মৌসুমে ভালো করতে পারেনি কলকাতা নাইট রাইডার্স। ১৪ ম্যাচে কেবল পাঁচটিতে জিতে টেবিলের আটে থেকে আসর শেষ করেছিল দলটি। হতাশাজনক পারফরম্যান্সের পর চাকরি হারিয়েছেন দলটির প্রধান কোচ চন্দ্রকান্ত পণ্ডিত।

মঙ্গলবার বিবৃতিতে বিষয়টি জানিয়েছে কেকেআর। বলেছে, ‘চন্দ্রকান্ত পাণ্ডিত নতুন চ্যালেঞ্জ নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং কলকাতা নাইট রাইডার্সের প্রধান কোচের দায়িত্ব ছেড়েছেন। ২০২৪ সালে চ্যাম্পিয়ন করানোর জন্য আমরা তার কাছে কৃতজ্ঞ। সঙ্গে দলকে শক্তিশালী করার জন্য। তার নেতৃত্ব এবং শৃঙ্খলা দলের ওপর দারুণ প্রভাব রেখেছে। তার ভবিষ্যতের জন্য শুভ কামনা।’

২০২২ সালের আগস্টে কলকাতায় যোগ দেন চন্দ্রকান্ত। দায়িত্ব নেয়ার পর ২০২৩ সালে প্রথম মৌসুমে দল সপ্তম হয়েছিল কলকাতা। ২০২৪ আসরে তার অধীনে শিরোপা জয়ের স্বাদ পায় কলকাতা।

ভারতের জার্সিতে পাঁচ টেস্ট ও ৩৬ ওয়ানডে খেলা উইকেটরক্ষক ব্যাটার চন্দ্রকান্তের কোচিংয়ে আইপিএলে তিন আসরে ৪২ ম্যাচ খেলেছে কলকাতা। এর মধ্যে জিতেছে ২২টিতে, হেরেছে ১৮টিতে, ফল হয়নি ২টি ম্যাচের।

ধারণা করা হচ্ছে, চন্দ্রকান্ত আবারও মধ্যপ্রদেশের ক্রিকেট পরিচালক হিসেবে দায়িত্ব নিতে পারেন।

বিষয়:আইপিএল কলকাতা নাইট রাইডার্স কেকেআর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…