চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিলিপসের অবিশ্বাস্য ক্যাচ, ৩০০তম ম্যাচে দ্রুতই থামলেন কোহলি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৭ অপরাহ্ণ ০২, মার্চ ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
কোহলি ব্যাটিং করছেন, প্যাড ও হেলমেট পরা, বিপরীতে ফিল্ডার ও ফিল্ডার ড্রাইভে. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়ানডেতে ৩০০তম ম্যাচে ইনিংস লম্বা করতে পারেননি বিরাট কোহলি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপপর্বের লড়াইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ফিরে গেছেন ১১ রানে। ভারত কিংবদন্তিকে থামানোর পথে অবিশ্বাস্য ক্যাচ তালুবন্ধি করেছেন গ্লেন ফিলিপস।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে অসাধারণ ক্যাচে পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ানকে বিদায় করেছিলেন ফিলিপস। এই ম্যাচেও দুর্দান্ত কিউই অলরাউন্ডার।

দুবাইতে রোববার চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপপর্বের শেষ ম্যাচের সপ্তম ওভারে দুর্দান্ত ক্যাচ নেন ফিলিপস। ম্যাট হেনরির অফস্টাম্পের বাইরের ডেলভারিতে সজোরে হাঁকান কোহলি। দ্রুতগতিতে ছুটতে থাকা বল পয়েন্টে দাঁড়িয়ে থাকা ফিল্ডার ফিলিপস থামান। পুরো শরীর শূন্যে ভাসিয়ে ডানদিকে ঝাঁপিয়ে এক হাতে বল মুঠোয় জমান তিনি।

Banglabid

৩০০তম ওয়ানডে ম্যাচ খেলে কোহলির ঝুলিতে জমা হয়েছে ১৪ হাজার ৯৬ রান। ৫১টি সেঞ্চুরির পাশাপাশি রয়েছে ৭৩টি ফিফটি।

দুবাইতে গ্রুপসেরার লড়াইয়ে টসে জিতে ভারতকে আগে ব্যাটে পাঠায় নিউজিল্যান্ড। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৮ ওভার ব্যাট করে ৩ উইকেটে ১১৮ রান তুলেছে ভারত। শ্রেয়াস আয়ার ৫০ রানে এবং অক্ষর প্যাটেল ৩৫ রানে ক্রিজে আছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোহলিচ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫দুবাইনিউজিল্যান্ডফিলিপসভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান (সংগৃহীত)।

কারাগারে ইমরান খানের মৃত্যুর গুঞ্জন: পাকিস্তান সরকার যা বলছে

আগস্ট ১৪, ২০২৬

রাজধানীর আকাশে মেঘ, হতে পারে বজ্রসহ বৃষ্টি

আগস্ট ১৪, ২০২৬

বারবার চোখ ভিজে আসছিল ইরফানের…

আগস্ট ১৪, ২০২৬

কর্নেল অলির পক্ষে কেন একজোড়া মনোনয়নপত্র?

আগস্ট ১৪, ২০২৬

থেমে গেল গল্প, চিরঘুমে নাট্যকার তানিন রহমান

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT