অন্যান্য খেলা

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে বিবর্ণ শুরু বাংলাদেশের

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে বিবর্ণ শুরু বাংলাদেশের

ভারতের পাঞ্জাবের জলন্ধরে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। স্বাগতিক ভারতের বিপক্ষে হেরেছে ১৩-০ গোলে।

প্রথম কোয়ার্টারে ৪-০ গোলে এগিয়ে যায় ভারত। দ্বিতীয় কোয়ার্টারে অবশ্য গোল হজম করে বাংলাদেশ। বাংলাদেশের জালে দুবার বল পাঠায় ভারত। ৬-০ তে এগিয়ে বিরতিতে যায় স্বাগতিকরা।

তৃতীয় কোয়ার্টারে আরও তিন গোল হজম করে বাংলাদেশ। এরপর চতুর্থ ও শেষ কোয়ার্টারে বাংলাদেশের জালে আরও চারবার বল পাঠায় ভারত। শেষ অবধি ১৩-০ গোলে জয় নিশ্চিত করে নেয় ভারত।

বিষয়:এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি পাঞ্জাব বাংলাদেশ ভারত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…