ক্রিকেট

যে শর্তে অবসর ভেঙে টি-টুয়েন্টিতে ফিরবেন কোহলি

বিরাট কোহলি ক্রিকেট খেলোয়াড়, সানগ্লাস পরা, বাংলাদেশ ক্রিকেট দলের জার্সি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিরাট কোহলি বাংলাদেশ ক্রিকেট দলের জার্সি পরা, স্টেডিয়ামে দাঁড়িয়ে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

টি-টুয়েন্টি বিশ্বকাপে শিরোপা জিতে আন্তর্জাতিক ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটকে বিদায় জানিয়েছেন বিরাট কোহলি। টি-টুয়েন্টিতো কিংবদন্তি আবারও ফিরতে পারেন, সেই আভাস দিলেন। অবশ্য শর্তও জুড়ে দিয়েছেন। অলিম্পিকের ফাইনালে যদি ভারত কোয়ালিফাই করে, তবে অবসর ভাঙতে পারেন মহতারকা।

২০২৮ অলিম্পিকে ফিরছে ক্রিকেট, টি-টুয়েন্টি ফরম্যাটে। সেখানে ভারত ফাইনাল খেললে এক ম্যাচের জন্য ফিরতে পারেন কোহলি। সম্প্রতি আইপিএল ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু’র এক অনুষ্ঠানে এমন বলেছেন।

‘যদি ভারত অলিম্পিক ফাইনালে ওঠে, তাহলে সম্ভবত অবসর ভেঙে একটি ম্যাচের জন্য মাঠে ফিরতে পারি। গলায় অলিম্পিকের পদক ঝুলিয়ে নেয়ার অনুভূতিই হবে অন্যরকম।’

অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভুক্তিকে ভালো চোখে দেখছেন কোহলি। বলেছেন, ‘অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভুক্তি ভারতের জন্য দারুণ ব্যাপার। যদি পদক জিততে পারি, সেটা হবে অসাধারণ সাফল্য। এর পেছনে আইপিএলের বড় অবদান রয়েছে। এখন আমরা বিশ্বমঞ্চে আরও বড়ভাবে নিজেদের মেলে ধরতে পারব। তরুণদের জন্য এটি দারুণ প্ল্যাটফর্ম।’

বিষয়:অলিম্পিক বিরাট কোহলি বেঙ্গালুরু ভারত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…