ক্রিকেট

বাবরের পাশে নাম লেখালেন কোহলি

ক্রিকেটার ব্যাট হাতে প্রস্তুত, মাঠে প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেটার ব্যাট হাতে প্রস্তুত, মাঠে প্রস্তুতি নিচ্ছেন, পরিধান করেছেন স্পোর্টস জার্সি ও গ্লাভস।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

টি-টুয়েন্টি বিশ্বকাপে রানখরা কেটেছিল বিরাট কোহলির। ফাইনালে এসে ফিফটির দেখা পেলেন ক্রিকেটের অন্যতম মহাতারকা। আউট হওয়ার আগে দলের সর্বোচ্চ রান করে পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের পাশে নাম লিখিয়েছেন।

মার্কো জানসেনের বলে আউট হওয়ার আগে ৫৯ বলে কোহলি করেছেন ৭৬ রান। তার এ ইনিংসের পথে দুই চার এবং দুই ছক্কার মার ছিল। এ ফিফটির মাধ্যমে আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে যৌথভাবে সর্বোচ্চ ৩৯টি ফিফটির মালিক হয়েছেন।

আন্তর্জাতিক টি-টুয়েন্টি ক্রিকেটে এর আগে এককভাবে সর্বোচ্চ ফিফটির মালিক ছিলেন পাকিস্তানের অধিনায়ক বাবর। ৩৯টি ফিফটি করে সেই রেকর্ডে ভাগ বসালেন ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক কোহলি।

ফাইনালে খেলতে নেমে প্রথমে বিপদে পড়ে ভারত। শেষপর্যন্ত ১৭৬ রান তোলে দলটি।

বিষয়:কোহলি টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪ পাকিস্তান বাবর ভারত২৪ সাউথ আফ্রিকা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…