চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিশোরগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমীরসহ গ্রেপ্তার ৬

এস কে রাসেল এস কে রাসেল
৪:৫৩ অপরাহ্ণ ২৯, জুলাই ২০২৩
কিশোরগঞ্জ, জনপদ
A A

কিশোরগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা আজিজুল হককে শুক্রবার (২৮ জুলাই) রাতে গ্রেপ্তার করেছে কিশোরগঞ্জ সদর মডেল থানা পুলিশ। এছাড়াও জেলার বিভিন্ন স্থান থেকে আরও ৬ জনকে গ্রেপ্তার করা হয়।

সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা আজিজুল হককে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কিশোরগঞ্জ জেলা আমীর অধ্যাপক মো. রমজান আলী জানান, শুক্রবার রাতে পুলিশ বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা আজিজুল হক, কুলিয়ারচর উপজেলা আমীর মাওলানা রফিকুর রহমান, হোসেনপুর উপজেলা কর্মপরিষদ সদস্য তাজুল ইসলাম, বাজিতপুরে পিরিজপুর ইউনিয়নের সাবেক সভাপতি আনোয়ার হোসেন ও অষ্টগ্রাম সদর ইউনিয়ন সভাপতি মাওলানা আবুবকর সিদ্দিককে গ্রেপ্তার করেছে।

তিনি জানান, গ্রেপ্তারকৃত নেতা-কর্মীদের বিরুদ্ধে কোন অভিযোগ বা মামলা ছিল না। তাদেরকে বিনা ওয়ারেন্টে হয়রানির উদ্দেশ্যে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও জেলা ও বিভিন্ন উপজেলায় নেতা-কর্মীদের বাসায় পুলিশ তল্লাশি চালায়।

নেতৃবৃন্দকে অন্যায়ভাবে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও অবিলম্বে তাদের মুক্তি দাবি করেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কিশোরগঞ্জ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি বক্তব্য

জুলাই ২৯, ২০২৬

জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বাড়ছে, চলছে উদ্ধার অভিযান

জুলাই ২৯, ২০২৬

পরীবাগের ‘মধ্যরাতের ভিডিও’ নিয়ে ডাকসু নেতা জুবায়ের যা বললেন

জুলাই ২৯, ২০২৬

দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

বিশ্ব বাঘ দিবস: সুন্দরবনে এখন ১২৫টি বাঘ, একসময় শিকার ছিল ‘বীরত্বের’ প্রতীক

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT