আন্তর্জাতিক

বুলেট প্রুফ ট্রেনে রাশিয়া সফরে গেলেন কিম জং উন

রাশিয়ার বুলেট ট্রেনে কিম জং উন শুভেচ্ছা জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কিম জং উন রাশিয়ার বুলেট ট্রেনে সফররত অবস্থায় শুভেচ্ছা জানাচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে সাক্ষাৎ করতে রাশিয়ায় পৌঁছেছেন নর্থ কোরিয়ার নেতা কিম জং উন। ব্যক্তিগত একটি বুলেটপ্রুফ ট্রেনে রাশিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন কিম।

বিবিসি জানিয়েছে, আজ (১২ সেপ্টেম্বর) মঙ্গলবার নর্থ কোরিয়ার নেতা কিম জং উনের ব্যক্তিগত বুলেটপ্রুফ ট্রেনটি রাশিয়ার সীমান্ত পার হয়েছে। তিনি রাশিয়ার পূর্বাঞ্চলীয় শহর ভ্লাদিভোস্টকে ভ্লাদিমির পুতিনের সাথে দেখা করতে যাচ্ছেন।

বিশ্লেষকদের ধারণা, গত জুলাই মাসে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগুর নর্থ কোরিয়া সফররের পর এই বৈঠকটি চূড়ান্ত করা হয়। সেসময় দেশটির নেতা কিম তাকে অস্ত্র প্রদর্শন করান।

ধারনা করা হচ্ছে, ইউক্রেনে যুদ্ধের জন্য উত্তর কোরিয়া থেকে অস্ত্র ক্রয়ের জন্য এই বৈঠকের আয়োজন করা হয়েছে।

বিষয়:ইউক্রেন ও রাশিয়া নর্থ কোরিয়া পুতিন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…