আদালত

এমপি আনোয়ারুল হত্যার প্রতিবেদন দাখিল ২১ অক্টোবর

বাংলাদেশের একজন রাজনীতিবিদ বসে আছেন, পটভূমিতে সিল্কের পর্দা ও আসবাব।. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন বাংলাদেশি রাজনীতিবিদ বসে আছেন, পটভূমিতে সিল্কের পর্দা ও আসবাব, যা একটি অফিস বা সভার পরিবেশ নির্দেশ করে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে হত্যার উদ্দেশে অপহরণের মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২১ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।

আজ রোববার (১৫ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক প্রতিবেদন দাখিলের জন্য এই দিন ধার্য করেন।

এদিন মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু মামলার তদন্ত সংস্থা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ প্রতিবেদন দাখিল না করায় বিচারক নতুন দিন ঠিক করেন।

গত ১২ মে সন্ধ্যায় আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন রাজধানীর শেরেবাংলা নগর থানায় এ মামলা দায়ের করেন। মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, ‘গত ৯ মে রাত ৮টার দিকে আমার বাবা মানিক মিয়া অ্যাভিনিউর সংসদ সদস্য ভবনের বাসা থেকে গ্রামের বাড়ি ঝিনাইদহে যাওয়ার উদ্দেশে রওনা হন। ১১ মে ৪টা ৪৫ মিনিটে বাবার সঙ্গে মোবাইলফোনে ভিডিও কলে কথা বললে বাবার কথাবার্তায় কিছুটা অসংলগ্ন মনে হয়। এরপর বাবার মোবাইলফোনে একাধিকবার ফোন দিলে বন্ধ পাই।

১৩ মে আমার বাবার ভারতীয় নম্বর থেকে হোয়াটসঅ্যাপে একটি মেসেজ আসে। মেসেজে লেখা ছিল- ‘আমি হঠাৎ করে দিল্লি যাচ্ছি, আমার সঙ্গে ভিআইপি আছে। আমি অমিত শাহের কাছে যাচ্ছি। আমাকে ফোন দেওয়ার দরকার নেই। পরে ফোন দেবো।’ এ ছাড়াও আরও কয়েকটি মেসেজ আসে। মেসেজগুলো বাবার মোবাইলফোন ব্যবহার করে অপহরণকারীরা করে থাকতে পারে।’

এজাহারে বাদী আরও উল্লেখ করেন, ‘আমরা বিভিন্ন জায়গায় বাবার খোঁজখবর করতে থাকি। আমার বাবার কোনো সন্ধান না পেয়ে বাবার বন্ধু গোপাল বিশ্বাস কলকাতার বরানগর পুলিশ স্টেশনে সাধারণ ডায়েরি করেন। বাবাকে খোঁজাখুঁজি অব্যাহত রাখি। পরবর্তীসময়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে জানতে পারি অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা পূর্বপরিকল্পিতভাবে বাবাকে অপহরণ করেছে।’

বিষয়:২১ অক্টোবর এমপি আনোয়ারুল আজিম প্রতিবেদন দাখিল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…