ফুটবল

পিএসজিতে কেন মেসির জীবন ‘সহজ’ ছিল না?

বিশ্বকাপ ফুটবল ২০২২ ফাইনাল ম্যাচের ছবি, দুই খেলোয়াড়ের মুখাবয়ব. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপ ফুটবল ২০২২ এর ফাইনাল ম্যাচের ছবি, দুই খেলোয়াড়ের মুখাবয়ব ও দর্শকদের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় দীর্ঘদিনের সম্পর্ক শেষ করে পিএসজিতে পাড়ি জমিয়েছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। প্যারিস ছাড়ার পর মহাতারকা জানিয়েছিলেন, ফ্রান্সে তার জীবন সহজ ছিল না। মেসি পার্ক ডে প্রিন্সেস ছাড়ার দীর্ঘদিন পর সেই কথার ব্যাখ্যা দিয়েছেন ক্লাবটির মালিক নাসের আল খেলাইফি।

খেলাইফি জানিয়েছেন, ‘মেসির সম্পর্কে একটি বিষয় আমি বলতে চাই, সে বিশ্বের সেরা খেলোয়াড় এবং ইতিহাসের সেরা। আপনাকে বার্সেলোনার দিকে তাকাতে হবে, সেখানে বেশকিছু বছর কাটিয়ে আসার পর এখানে মানিয়ে নেয়া সহজ ছিল না।’

‘সেখানে, সবকিছু ছিল মেসির জন্য- খেলোয়াড়, কোচ এবং ম্যানেজমেন্ট। সে এখানে আসলো এবং এখানে বিষয়গুলো একই ধরনের ছিল না, আমাদের অন্য খেলোয়াড় রয়েছে, কাইলিয়ান এমবাপে এবং নেইমার জুনিয়রের মতো তারকা।’

আটবারের ব্যালন ডি’অর জয়ী মেসি দুই মৌসুমে লিগ ওয়ান শিরোপা জিতেছেন, অনেক গোল করেছেন। এরমাঝে বিশ্বকাপও জিতেছেন। তবে পিএসজিকে আকাঙ্ক্ষিত ইউরোপসেরার তকমা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা দিতে পারেননি।

মেসি থাকা অবস্থায় দুই মৌসুমে শেষ ষোলোর বাধা পেরোতে পারেনি ক্লাবটি। এক মৌসুমে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ এবং পরের মৌসুমে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখে আটকা পড়েছিল খেলাইফির ক্লাব। পরে মেসি-নেইমার ক্লাব ছেড়েছেন, এ মৌসুম শেষে এমবাপেরও চুক্তির মেয়াদ শেষ হতে চলেছে।

বিষয়:আর্জেন্টিনা এমবাপে খেলাইফি নেইমার পিএসজি ফ্রান্স

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…