চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার আইসিসিও ঠেকাতে পারল না খাজাকে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩১ অপরাহ্ণ ১০, জানুয়ারি ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার খাজা সংবাদ সম্মেলনে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজায় মানবিক সঙ্কট সম্পর্কে সচেতনতা বাড়াতে পাকিস্তানের বিপক্ষে সিরিজ চলাকালে শান্তির প্রতীক ‘পায়রা’ খচিত জুতা ও ব্যাট নিয়ে মাঠে নামার অনুমতি চেয়েছিলেন উসমান খাজা। অনুমতি দেয়নি আইসিসি, উল্টো শাস্তি হিসেবে তাকে তিরস্কার করেছিল ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। এবার আইসিসিও থামাতে পারল না তাকে, বিগ ব্যাশের একটি ম্যাচে সেই পায়রা ও জলপাইয়ের শাখা প্রতীক ব্যবহার করেছেন খাজা।

ব্রিসবেনে বিগ ব্যাশের দল ব্রিসবেন হিট ও পার্থ স্কোর্চার্সের ম্যাচ চলাকালে বুধবার খাজা ‘পায়রা ও জলপাই পাতার’ প্রতীকের জুতা পরে মাঠে নামেন। বক্সিং ডে টেস্টের আগে ক্রিকেট অস্ট্রেলিয়া এসব প্রতীক নিয়ে মাঠে নামার অনুমতি দিলেও আন্তর্জাতিক ম্যাচে আইসিসি দেয়নি। ঘরোয়া টুর্নামেন্ট হওয়ায় নেই আইসিসির কোনো এখতিয়ার।

এরআগে পাকিস্তানের বিপক্ষে পার্থ টেস্টে কালো আর্মব্যান্ড পরায় খাজা আইসিসির প্লেয়িং কন্ডিশনের পোশাক ও সরঞ্জাম নিয়মের ‘এফ’ ধারা ভঙ্গ করেছেন বলে অভিযোগ তোলে সংস্থাটি। যার শাস্তি হিসেবে তাকে তিরস্কার করেছিল আইসিসি।

Banglabid

তিন ম্যাচের টেস্ট সিরিজে প্রথমটির আগে অনুশীলনে বিশেষ জুতা পরে নেমেছিলেন অজিদের টপঅর্ডার ব্যাটার খাজা। জুতায় লেখা ছিল- ‘সব প্রাণই সমান’, ‘স্বাধীনতা সকল মানুষের অধিকার’। সামাজিক যোগাযোগ মাধ্যমে গাজার পক্ষে খাজার সেই বার্তা ছড়িয়ে পড়লে ‘রাজনৈতিক বক্তব্যের’ আইন দেখিয়ে তা মাঠে প্রদর্শন নিষিদ্ধ করে আইসিসি।

ক্রিকেট খেলোয়াড়ের পায়ে জুতা ও প্যাড পরা, নেটের পেছনে মাঠে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসরায়েলের অভিযানের শিকার ফিলিস্তিনের জনগণের প্রতি সমর্থনে চাওয়া অজি তারকার আবেদনে সাড়া দেয়নি আইসিসি। তবে সতীর্থ ও অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডকে পাশেই পেয়েছেন তারকা ব্যাটার।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াআইসিসিখাজাগাজাবিগ ব্যাশলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

আগুনে পুড়ে মৃত্যু ১৬ সহকর্মীর, চুল কাটাতে গিয়ে বাঁচলেন হাবিবুর

আগস্ট ১০, ২০২৬

সৌদিতে কারখানায় আগুনে ১৬ বাংলাদেশির মৃত্যু

আগস্ট ১০, ২০২৬

এসএসসি ও সমমানের পরীক্ষায় কমেছে পাসের হার এবং জিপিএ-৫

আগস্ট ১০, ২০২৬

১৯৯১ সালের পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোটাভুটির সম্ভাবনা

আগস্ট ১০, ২০২৬

এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে শিক্ষার্থীদের উল্লাস

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT