চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইংল্যান্ড-অস্ট্রেলিয়া দুদেশেই ‘গালিগালাজ’ বেড়েছে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩২ অপরাহ্ণ ১৭, জুলাই ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

দর্শকসারি থেকে খেলোয়াড়দের উদ্দেশ্যে গালিগালাজের পরিমাণ বেড়ে গেছে। ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মাঠে এটা তীব্রতর, বলছেন অজি বাঁহাতি ওপেনার উসমান খাজা। এজন্য সন্তানদের মাঠে নিয়ে আসেন না। অ্যাশেজের চতুর্থ টেস্ট শুরুর আগে এমন বিস্ফোরক মন্তব্য করলেন তারকা ওপেনার।

জনি বেয়ারস্টোর বিতর্কিত স্টাম্পিংয়ের পর লর্ডসের প্যাভিলিয়নে এমসিসি সদস্যদের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েছিলেন খাজা। এমসিসি’র তিন সদস্যকে বরখাস্তও করা হয়। তবে সীমানার কাছে ফিল্ডিং করার সময় ক্রিকেটারদের দিকে ধেয়ে আসা কটুকথা শিশুরা শুনছে এবং বিষয়টি নিয়ে খাজা বেশ উদ্বিগ্ন।

‘ব্যক্তিগতভাবে, যদি আমি ক্রিকেট দেখতে আসি, সন্তানদের সাথে আনতে চাইবো না। যদি দেখি তাহলে শতভাগ অভিযোগ করব অথবা চলে যাবো। মনে করি কিছু জিনিস খারাপ হতে পারে। এজবাস্টনে তারা ট্রাভিস হেডকে বাজেভাবে ডাকছিল। আমার বিশ্বাসই হচ্ছিল না যে তারা এমনভাবে জনসম্মুখে কথা বলতে পারে।’

ইংল্যান্ডের খেলোয়াড়রা অস্ট্রেলিয়ায় একই ধরনের আচরণের শিকার হন এবং খাজা এ বিষয়টি উপেক্ষা করবেন না, ‘মাঝে মাঝে আমার মনে হয় এটি হতাশাজনক এবং আমি মনে করি অস্ট্রেলিয়ায় এটি অনেকদূরে যেতে পারে। আমি এটার সমর্থক নই। অনেক খেলা ভালোবেসে এবং দেখে জেনেছি সারাবিশ্বেই এটি ঘটে। এনবিএ-তে এটা ঘটে, বিশেষ করে যখন দর্শকসারির খুব কাছাকাছি যাওয়া হয়। আমি এটার সাথে একমত নই।’

বেয়ারস্টোর ঘটনার পর দর্শকসারি থেকে তীব্র প্রতিক্রিয়া আসতে থাকে। অস্ট্রেলিয়ার উইকেটকিপার অ্যালেক্স ক্যারিও বলেছেন সেটা। খাজা বলছেন, সেগুলো খুবই ‘বাজে’ এবং এটা ওই ঘটনার আগের থেকে অনেকবেশি পরিমাণ ঘটছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াঅ্যাশেজইংল্যান্ডইসিবিকেয়ারিখাজাবেয়ারস্টোলিড স্পোর্টসসিএহেড
শেয়ারTweetPin

সর্বশেষ

মোদির সরকারি বাসভবনের সামনে থেকে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী আটক

জুলাই ২১, ২০২৬

ইইউবি নিয়ে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

৩০ জুলাই ১৮ ঘণ্টা সারা দেশে সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা

জুলাই ২১, ২০২৬

‘নিজেদের কি ঈশ্বর মনে করছেন?’

জুলাই ২১, ২০২৬

‘যারা নীরব, ইতিহাস তাদের ক্ষমা করবে না’

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT