চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালেদা জিয়া এখনও চিকিৎসা গ্রহণ করছেন, গুজবে কান না দেওয়ার আহ্বান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৭ অপরাহ্ণ ০২, ডিসেম্বর ২০২৫
- টপ লিড নিউজ, রাজনীতি
A A
খালেদা জিয়া এখনও চিকিৎসা নিচ্ছেন, সংবাদ সম্মেলনে উপস্থিত নেতারা. Channel i News - চ্যানেল আই নিউজ

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলটির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলটির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে এবং তিনি চিকিৎসায় রেসপন্স করছেন। দেশবাসীর দোয়ায় তিনি আবারও সুস্থ হয়ে ফিরে আসবেন বলে আশা করছি।

আজ (২ ডিসেম্বর) মঙ্গলবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে প্রেস ব্রিফিংয়ে ডা. জাহিদ সাংবাদিকদের বলেন, খালেদা জিয়া সন্তান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবসময় তার চিকিৎসার তদারকি করছেন এবং চিকিৎসকদের সাথে যোগাযোগ রাখছেন। দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শের আলোকে চিকিৎসা চলছে।

খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে অযাচিত, যাচাইবিহীন ও বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করা থেকে সবারই বিরত থাকার আহ্বান জানিয়ে সঠিক ও নির্ভুল তথ্য নিশ্চিত করতে চিকিৎসা সংক্রান্ত সব আপডেট শুধুমাত্র তিনি (ডা. জাহিদ) গণমাধ্যমকে জানাবেন বলে উল্লেখ করেন ডা. জাহিদ। এবিষয়ে বিএনপি গতকাল গণমাধ্যমকে জানিয়েছে।

বেগম জিয়ার চিকিৎসায় আজ যুক্তরাজ্য থেকে ঢাকায় বিশেষজ্ঞ চিকিৎসকদের মূল দল আসবে বলেও জানান ডা. এ জেড এম জাহিদ হোসেন। এছাড়া বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চান তিনি।

৮০ বছর বয়সী খালেদা জিয়া ২৩ নভেম্বর থেকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন। শুরুতে ফুসফুসের সংক্রমণ নিয়ে ভর্তির পর তার শারীরিক জটিলতা বাড়তে থাকে। পরে তাকে করোনারি কেয়ার ইউনিটে নেওয়া হয় এবং জীবনরক্ষাকারী ব্যবস্থা (ভেন্টিলেশনসহ) দেওয়া হয়। বিদেশি বিশেষজ্ঞসহ একটি মেডিকেল টিম সার্বক্ষণিক তত্ত্বাবধান করছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এ জেড এম জাহিদ হোসেনখালেদা জিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রেসিডেন্টস কাপ আর্চারিতে বাংলাদেশ-মালয়েশিয়া জুটির স্বর্ণ জয়

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় বৃত্তাকার নৌপথ চালুর পরিকল্পনা, দূষণের উৎস বন্ধে উদ্যোগ

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

কিশোরদের দিয়ে খুন করাচ্ছে ইউরোপের অপরাধচক্র, নিয়োগ সোশ্যাল মিডিয়ায়

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত।

বন্ধু দিবস: ল্যান্ডফোন থেকে সোশ্যাল মিডিয়া, বদলেছে বন্ধুত্বের ভাষা

আগস্ট ২, ২০২৬

আমি তাদের ক্ষমা করতে চাই: মোদি

আগস্ট ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT