৫ মাস পর বাসায় ফিরলেন খালেদা জিয়া

খালেদা জিয়া হাসপাতালে থেকে ছুটি নিয়ে বাসায় ফিরেছেন, তিনি সুস্থ থাকছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
৫ মাস ২ দিন হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর গুলশানের বাসভবন ফিরোজায় ফিরেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।।
আজ বৃহস্পতিবার ১১ জানুয়ারি বিকেল ৫টা ১০ মিনিটে হাসপাতাল থেকে বের হয়ে গুলশানের বাসা ফিরোজায় ফিরছেন সাবেক এই প্রধানমন্ত্রী।
এর আগে, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত বছরের ৯ আগস্ট রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন। এরপর থেকে তিনি সেখানেই চিকিৎসাধীন ছিলেন।
গত মঙ্গলবার বিকেলেও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়েছিল। গত পাঁচ মাসে এ নিয়ে একাধিকবার সিসিইউতে নেওয়া হয় সাবেক এই প্রধানমন্ত্রীকে।
৭৮ বছর বয়সী এই সাবেক প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, উচ্চ রক্তচাপ, কিডনিসহ নানা রোগে ভুগছেন।






