সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য বাসভবন ফিরোজা থেকে ঢাকা সেনানিবাসের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
বৃহস্পতিবার ২১ নভেম্বর দুপুর সাড়ে তিনটার দিকে খালেদা জিয়া সেনাকুঞ্জের উদ্দেশ্যে রওনা দেন।
২০১৮ সালের পর খালেদা জিয়ার এটাই হবে প্রথম প্রকাশ্য কোনো কর্মসূচিতে অংশগ্রহণ। বিএনপির চেয়ারপারসন ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি সিলেট সফরে গিয়েছিলেন।
সেখানে সুফি সাধক হজরত শাহজালাল (র.) ও হজরত শাহপরানের (র.) মাজার জিয়ারত শেষে সেদিন রাতেই আবার ঢাকা ফিরে আসেন। সেটিই ছিল খালেদার জিয়ার সর্বশেষ সফর। এর ছয় বছর ৯ মাসেরও বেশি সময় পর আজ সেনাকুঞ্জের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন খালেদা জিয়া
অন্যদিকে দীর্ঘ ১২ বছর পর সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জের অনুষ্ঠানে যোগ দেবেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। এর আগে সর্বশেষ ২০১২ সালে সেনাকুঞ্জের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন তিনি।








