রাজনীতি

লন্ডন পৌঁছেছেন খালেদা জিয়া

খালেদা জিয়া লন্ডনে পৌঁছেছেন, শুভেচ্ছা ও সমর্থকদের সঙ্গে সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

লন্ডনে খালেদা জিয়া পৌঁছানোর সময় তার সঙ্গে থাকা শুভেচ্ছা ও সমর্থকদের সঙ্গে সাক্ষাৎ।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছে। 

আজ বুধবার (৮ জানুয়ারি) বাংলাদেশ সময় বেলা ২ টা ৫৮ মিনিটে হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে এয়ার অ্যাম্বুলেন্সটি। বিএনপি মিডিয়া সেল সূত্রে এ তথ্য জানা গেছে।

এরআগে ৭ জানুয়ারি রাত ১১টা ৪৬ মিনিটে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেগম খালেদা জিয়াকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্সটি রওয়ানা করেছিল। যাত্রাপথে কাতারের দোহায় ট্রানজিট ছিল।

জানা গেছে, লন্ডনের হিথ্রো বিমানবন্দরে খালেদা জিয়াকে রিসিভ করেছেন তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং লন্ডন বিএনপির নেতারা।

দীর্ঘ প্রতীক্ষার পর সব কিছুর অবসান ঘটিয়ে উন্নত চিকিৎসার জন্য প্রায় সাত বছর পর লন্ডন গেলেন বিএনপি চেয়ারপারসন।

বিষয়:খালেদা জিয়া বিএনপি বিমানবন্দর হিথ্রো বিমানবন্দর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…