বেগম খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি এবং পাঁচ প্রতিষ্ঠান ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ পাচ্ছে।
আজ বৃহস্পতিবার (৫ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। শিগগিরই এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি করা হবে।
জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এই স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বিশিষ্ট এই ব্যক্তিবর্গ।
১৫ ব্যক্তির নাম
স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষাসহ দেশগঠনে সার্বিক অবদানের জন্য প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া (মরণোত্তর), মুক্তিযুদ্ধের জন্য মেজর মোহাম্মদ আবদুল জলিল (মরণোত্তর), সমাজসেবা/ জনসেবার জন্য ডা. জাফরুল্লাহ চৌধুরী (মরণোত্তর)। সাহিত্য ড. আশরাফ সিদ্দিকী (মরণোত্তর), সংস্কৃতিতে বশির আহমেদ (মরণোত্তর), সমাজসেবা/ জনসেবার জন্য মাহেরীন চৌধুরী (মরণোত্তর), জনপ্রশাসনের জন্য কাজী ফজলুর রহমান (মরণোত্তর), বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক ড. জহরুল করিম, সংস্কৃতিতে এ, কে, এম, হানিফ (হানিফ সংকেত), ক্রীড়ায় জোবেরা রহমান (লিনু), সমাজসেবা/ জনসেবায় মো. সাইদুল হক, গবেষণা ও প্রশিক্ষণে মোহাম্মদ আবদুল বাকী, পি এইচ ডি, অধ্যাপক ড. এম এ রহিম এবং অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া। পরিবেশ সংরক্ষণে আবদুল মুকিত মজুমদার (মুকিত মজুমদার বাবু)।
পাঁচ প্রতিষ্ঠানের নাম
মুক্তিযুদ্ধের জন্য ফৌজদারহাট ক্যাডেট কলেজ, চিকিৎসাবিদ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, পল্লী উন্নয়নে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ), সমাজসেবা/ জনসেবায় এস ও এস চিলড্রেন্স ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ এবং গণস্বাস্থ্য কেন্দ্র।









