অন্যান্য খেলা

তিন বছরের নিষেধাজ্ঞায় পড়লেন বিশ্বরেকর্ড গড়া রুথ

বিশ্বরেকর্ড গড়া রুথের বিজয় উদযাপন, বাংলাদেশি অ্যাথলেট. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশি অ্যাথলেট রুথ বিশ্বরেকর্ডের পর বিজয় উদযাপন করছেন, ফিনিশ লাইনে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মেয়েদের ম্যারাথনে বিশ্বরেকর্ডধারী কেনিয়ার রুথ সেপ্নেন্টিচ তিন বছরের নিষেধাজ্ঞায় পড়েছেন। অ্যান্টি ডোপিংয়ের নিয়ম না মানায় অ্যাথলেটিকস ইন্টিগ্রিটি ইউনিট (এআইইউ) তাকে শাস্তি দিয়েছে।

৩১ বর্ষী তারকার নিয়ম লঙ্ঘনে এআইইউ চার বছরের শাস্তি দাবি করেছিল। লঙ্ঘনের কথা স্বীকার করায় তা কমিয়ে তিন বছরে নিয়ে আসা হয়েছে।

১৪ মার্চ করা হাইড্রোক্লোরোথিয়াজাইড (এইচসিটিজেড) পরীক্ষার ফল তার বিপক্ষে যায়। প্রাথমিকভাবে চলতি বছরের জুলাইয়ে রুথকে অস্থায়ীভাবে শাস্তি দেয়া হয়েছিল।

যদিও ম্যারাথনে রুথের দুই ঘণ্টা ৯ মিনিট ৫৬ সেকেন্ডে শেষ করা বিশ্বরেকর্ডটি অক্ষত থাকবে, কেড়ে নেয়া হবে না। তিনি রেকর্ডটি ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের শিকাগোতে গড়েছিলেন।

বিষয়:কেনিয়া ম্যারাথন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…