আন্তর্জাতিক

কেনিয়ায় পর্যটন হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৭

ফায়ারফাইটার বনজঙ্গলে অগ্নিনির্বাপণে কাজ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

কেনিয়ায় একটি পর্যটকবাহী হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধান মিশেল সেনসি-কন্তুগিসহ সাতজন নিহত হয়েছেন। গতকাল বুধবার দেশটির উত্তরাঞ্চলের সামবুরু কাউন্টিতে এ দুর্ঘটনা ঘটে। হেলিকপ্টারটিতে থাকা ছয় যাত্রী ও পাইলটের কেউই বেঁচে নেই।

বৃহস্পতিবার ২০ আগস্ট জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের তথ্য সূত্রে, নিহতদের মধ্যে ইকুয়েডরের ন্যাশনাল ইন্টেলিজেন্স সেন্টারের প্রধান মিশেল সেনসি-কন্তুগি এবং তার স্ত্রী স্টেফানি হলিহান ছিলেন। নিহতদের পাঁচজনই যুক্তরাষ্ট্রের নাগরিক ছিলেন।

দুটি নারী আলোচনায় অংশগ্রহণ করছেন, এক নারী বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, হেলিকপ্টারটি উত্তর কেনিয়ার লইসাবা কনজারভেন্সি থেকে ইওয়াসো নিয়িরো নদীর দিকে যাচ্ছিল। পথে মাউন্ট ওলোকওকওয়ের কাছে সকাল প্রায় ৯টা ১৩ মিনিটে এটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পর ঘটনাস্থলে আগুন ধরে যায়। দুর্গম এলাকা হওয়ায় উদ্ধার ও মরদেহ উদ্ধারের কাজও কঠিন হয়ে পড়ে। দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। কেনিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ ঘটনার তদন্ত শুরু করেছে।

নিহতদের মধ্যে টেলিমুন্ডোর জ্যেষ্ঠ নির্বাহী হোসে সুয়ারেজও ছিলেন বলে জানা গেছে। ইকুয়েডর সরকারের পক্ষ থেকে গোয়েন্দাপ্রধানের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়েছে।

কেনিয়ার সামবুরু অঞ্চল পর্যটকদের কাছে জনপ্রিয়। লইসাবা কনজারভেন্সিসহ বিভিন্ন বন্যপ্রাণী সংরক্ষণ এলাকায় সাফারি ভ্রমণের জন্য পর্যটকরা হেলিকপ্টার ব্যবহার করে থাকেন। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

বিষয়:কেনিয়া নিহত হেলিকপ্টার বিধ্বস্ত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…