বিনোদন

ওয়েব ফিল্মে অপূর্ব-ফারিণকে জুটি করছেন অমি

অপূর্ব, ফারিণ ও অমি ওয়েব ফিল্মের জন্য ছবি তোলা. Channel i News - চ্যানেল আই নিউজ

অপূর্ব, ফারিণ ও অমি একটি ওয়েব ফিল্মের জন্য ছবি তুলেছেন, যেখানে তারা সবাই সুন্দর পোশাক পরেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

‘হোটেল রিলাক্স’ ও ‘অসময়’ বানিয়ে ওটিটি প্ল্যাটফর্মেও সাড়া ফেলেছিলেন ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত নির্মাতা কাজল আরেফিন অমি। এ দুটি কনটেন্টের সাফল্যে ফের ওটিটিতে কাজ করতে যাচ্ছেন তিনি।

জানা গেছে, নতুন ওয়েব ফিল্ম ‘হাউ সুইট’ নির্মাণ করতে যাচ্ছেন অমি। এটি প্রযোজনা করছে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ।

১৬ অক্টোবর এক সংবাদ সম্মলেনে এই ফিল্মের আনুষ্ঠানিক ঘোষণা আসতে যাচ্ছে। প্রিমিয়াম কনটেন্ট হিসেবে মুক্তি পাবে আগামী ভালোবাসা দিবসে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ‘হাউ সুইট’-এ কেন্দ্রীয় চরিত্রে কাজ করবেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও তাসনিয়া ফারিণ। এর আগে অমির নির্মাণে ‘হঠাৎ দেখা’ নাটকে অভিনয় করেছিলেন অপূর্ব। দীর্ঘদিন পর আবার অমি নির্মাণে দেখা যাবে অপূর্বকে।

অন্যদিকে, অমির ‘অসময়’ ওয়েবে অভিনয় করে আলোচনায় এসেছিলেন ফারিণ। সেই সাফল্যে আবারও তাকে দেখা যাবে হাউ সুইট-এ। তবে আনুষ্ঠানিক ঘোষণার আগে বঙ্গের এই ওয়েব ফিল্মটি নিয়ে কেউ কিছু জানাতে চাননি।

বিষয়:অপূর্ব কাজল আরেফিন অমি তাসনিয়া ফারিণ বঙ্গ ব্যাচেলর পয়েন্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…