অপরাধ

পিরোজপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান ও যুবলীগ নেতার বাড়িতে ভাঙচুর ও লুটপাট

পিরোজপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান ও যুবলীগ নেতার বাড়িতে ভাঙচুর ও লুটপাট

পিরোজপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মজিবুর রহমান খালেক এবং যুবলীগ নেতা তানভীর মুজিব অভির বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে।

বুধবার (রাত) গভীর রাতে পিরোজপুর শহরের মেটারনিটি রোডে অবস্থিত বাড়িটিতে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে বাড়িটিতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। এর আগেও ২০২৪ সালের ৫ আগস্টের পর একাধিকবার বাড়িটিতে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। পরবর্তী সময়ে বাড়িটি সংস্কার করে পুনরায় বসবাসের উপযোগী করার উদ্যোগ নেওয়া হয়েছিল।

স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, তানভীর মুজিব অভির বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগকে কেন্দ্র করে ক্ষুব্ধ লোকজন পুনরায় বাড়িটিতে হামলা ও অগ্নিসংযোগ চালিয়েছে। তবে এসব অভিযোগের স্বাধীনভাবে সত্যতা নিশ্চিত করা যায়নি।

এদিকে, বাড়িটিতে অগ্নিসংযোগের ঘটনার সত্যতা নিশ্চিত করেছে পুলিশ। তবে এ ঘটনায় কারা জড়িত এবং কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

বিষয়:আওয়ামী লীগ পিরোজপুর হামলা ও অগ্নিসংযোগ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…