চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রাজিলের মতো খেলা জিম্বাবুয়ের বিপক্ষে কুরাসাওয়ের মতো খেলে হারল বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩৬ অপরাহ্ণ ০৬, জুলাই ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

ফুটবল বিশ্বকাপের শেষ ষোলোয় নরওয়ের বিপক্ষে বাজে খেলে আসর থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। সেরকম এক হতাশার প্রতিচ্ছবিই যেন দেখা গেল হারারেতে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথমটিতে জিততে সবে ১৪২ রান লাগতো বাংলাদেশের। এমন লক্ষ্য পেয়েও জার্মানির বিপক্ষে কুরাসাওয়ের খেলার মতো দুর্বল ব্যাটিংয়ে সহজ ম্যাচ হাতছাড়া করেছে মেহেদী হাসান মিরাজের দল। টিম টাইগার্সের ব্যাটিং ব্যর্থতার সুযোগে ২৫ রানে জিতে সিরিজের ১-০তে এগিয়ে গেল স্বাগতিক জিম্বাবুয়ে।

হারারে স্পোর্টস ক্লাবে টসে হেরে সোমবার আগে ব্যাটিংয়ে নামে জিম্বাবুয়ে। নাহিদ রানার বোলিং তোপে ৩৬.৪ ওভার ব্যাট করে সব উইকেট হারিয়ে ১৪১ রান তুলতে পারে তারা। জবাবে ৩৩.১ ওভারে ১১৬ রানে অলআউট হয়ে গেছে বাংলাদেশ। সহজ জয়ই তুলেছে রিচার্ড এনগারাভার দল।

লক্ষ্যে নেমে ব্যর্থতার ষোলোকলা পূর্ণ করে টিম টাইগার্স। মাত্র তিন ব্যাটার দুঅঙ্ক ছুঁতে পেরেছেন। বাকি সাত জনই আউট হয়েছেন ১০ রানের আগে। ওপেনিংয়ে বলার মতো রান করতে পারেননি তানজিদ হাসান তামিম (৮) ও সৌম্য সরকার (৬)। তিনে নামা নাজমুল হোসেন শান্তও (৩) রান পাননি।

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩১ রান করেছেন উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান। তার সাথে ৪৯ রানের জুটি গড়া তাওহীদ হৃদয়ের ব্যাট থেকে এসেছে ২৫ রান, যা দ্বিতীয় সর্বোচ্চ। ১০ রান করে আউট হন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

জিম্বাবুয়ের চার পেসারই উইকেট নিয়েছেন। সর্বোচ্চ ৩টি করে উইকেট নিয়েছেন ব্রাড ইভান্স ও রিচার্ড এনগারাভা। ২টি করে উইকেট নিয়েছেন ব্লেসিং মুজারাবানী ও নিউম্যান নিয়ামহুরি।

এর আগে শুরুতে ব্যাটে নেমে জিম্বাবুয়ের প্রথম তিন ব্যাটার পৌঁছাতে পারেননি দুই অঙ্কের ঘরে। ১৮ রান করেন ওপেনার বেন কারেন। অপর ওপেনার ব্রায়ান বেনেট করেন ১৭ রান। পরের পাঁচ জনের কেউ দুঅঙ্ক ছুঁতে পারেননি। তারপর ২৬ রান করেছেন ইনোসেন্ট কাইয়া। সাতে নেমে সর্বোচ্চ ৩৩ রান করেন নিউম্যান নিয়ামহুরি। রিচার্ড এনগারাভা করেন ২৭ রান।

Reneta

বাংলাদেশের পেসারদের মধ্যে ১০ ওভারে ২১ রান দিয়ে ৬ উইকেট নেন নাহিদ রানা, তার ক্যারিয়ার সেরা বোলিং ও ওয়ানডেতে বাংলাদেশের সেরা বোলিং, ভেঙেছেন মাশরাফী বিন মোর্ত্তজার রেকর্ড। আর ২ উইকেট শিকার করেছেন তাসকিন আহমেদ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইভানসকায়াজিম্বাবুয়েতাসকিননাহিদবাংলাদেশবেনেটমেহেদীলিড স্পোর্টসসোহানহৃদয়
শেয়ারTweetPin

সর্বশেষ

পর্তুগাল জার্সিতে শেষ ম্যাচ কিনা, জানালেন রোনালদো

জুলাই ৭, ২০২৬

ইউরো শিরোপা জয় বিশ্বকাপের সমতুল্য: রোনালদো

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

কৃষক অপহরণের অভিযোগে এনসিপি নেতা আটক, থানার সামনে বিক্ষোভ

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আবারও সংসদে বসছে বাজেট অধিবেশন

জুলাই ৭, ২০২৬

জাতীয় সঞ্চয় স্কিমের মুনাফার হার নিয়ে নতুন নির্দেশনা

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT