ফুটবল

সাফের ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত

বাংলাদেশের ফুটবল দল মাঠে অনুশীলন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের ফুটবল দল মাঠে অনুশীলন করছে, খেলোয়াড়রা blue জার্সি পরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

এক ম্যাচ হাতে রেখেই মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিট কেটেছে বাংলাদেশ। শিরোপা নির্ধারণী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ কে হবে, সেটির জন্য ছিল অপেক্ষা। অঘোষিত সেমিফাইনাল হয়ে ওঠা খেলায় নেপালকে ৪-০ গোলে হারিয়ে ফাইনালে পা দিয়েছে ভারত।

তিন ম্যাচে দুই জয় ও এক হারে আপাতত টেবিলের শীর্ষে ভারতের পয়েন্ট ৬। এক ম্যাচ কম খেলা বাংলাদেশ ৬ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে দুইয়ে আছে। বিদায় নেয়া নেপালের পয়েন্ট ৩। দুই ম্যাচের সবকটিতে হারা ভুটান পায়নি কোনো পয়েন্ট। সন্ধ্যা ৭টায় দলটি লাল-সবুজের দলের বিপক্ষে খেলবে।

স্বাগতিকদের সঙ্গে ফাইনালে মুখোমুখি হওয়ার জন্য গোল ব্যবধানে অনেকটা এগিয়ে থাকায় ভারতের জন্য ড্রই যথেষ্ট ছিল। নেপালকে অবশ্য ম্যাচটি জিততেই হতো।

কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে মঙ্গলবার খেলার প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হয়। ৫৪ মিনিটে শিবানী দেবীর পাসে টিম ইন্ডিয়াকে লিড এনে দেন নেহা। ৮১ মিনিটের মাথায় দূরপাল্লার আচমকা শটে ব্যবধান দ্বিগুণ করেন নেহা।

৮৬ মিনিটের মাথায় সুলাঞ্জনা রাউল করেন লক্ষ্যভেদ। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে নেহার ক্রসে বল জালে জড়িয়ে নেপালের কফিনে শেষ পেরেক ঠুকে দেন চিন্ডে কলনে।

 

বিষয়:কমলাপুর নেপাল বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়াম ভারত মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…