বাংলাদেশ

দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে কালশীর আগুন

ফায়ারফাইটাররা কালশীর আগুন নিয়ন্ত্রণে কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরের কালশী বস্তিতে লাগা আগুন প্রায় দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

সোমবার ২৫ মে রাত ৯টা ২৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৭টা ২৩ মিনিটের দিকে মিরপুরের কালশী বস্তিতে আগুন লাগার খবর পায় নিয়ন্ত্রণ কক্ষ। খবর পেয়ে প্রথমে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে পরিস্থিতির অবনতি হলে পর্যায়ক্রমে আরও ইউনিট যোগ করা হয়।

শেষ পর্যন্ত ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিটের চেষ্টায় রাত ৯টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি কর্মকর্তা রোজিনা খানম আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা হতাহতের বিষয়ে কোনো তথ্য জানা যায়নি।

বিষয়:আগুন নিয়ন্ত্রণে কালশী বস্তি ফায়ার সার্ভিস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…