বিনোদন

কবে আসছে ‘জুরাসিক ওয়ার্ল্ড ফোর’?

জুরাসিক ওয়ার্ল্ড ফোরের ট্রেলার দেখাচ্ছে ডাইনোসর ও দর্শকদের. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন ব্যক্তি ডাইনোসর ও দর্শকদের সঙ্গে জুরাসিক ওয়ার্ল্ড ফোরের ট্রেলার দৃশ্যের মধ্যে।. Channel i News – চ্যানেল আই নিউজ

‘জুরাসিক ওয়ার্ল্ড’ সিরিজের চতুর্থ কিস্তি আসছে আগামী বছর। ইউনিভার্সাল পিকচার্সের তরফ থেকে জানানো হয়েছে ছবি মুক্তির তারিখ।

২০২৫ সালের ২ জুলাই মুক্তি পাবে ‘জুরাসিক ওয়ার্ল্ড ফোর।’ অরিজিনাল জুরাসিক পার্কের সহ-লেখক ডেভিড কোয়েপ নতুন এই ছবির চিত্রনাট্য লিখবেন।

ইউনিভার্সাল ডেভিড লিচকে ছবিটির পরিচালক হিসেবে চাইছে। জানা গেছে নির্মাতাও রাজি হয়েছেন এবং এই প্রোজেক্টে যোগ দেয়ার জন্য চুক্তিবদ্ধ হতে চলেছেন।

‘জুরাসিক ওয়ার্ল্ড’ সিরিজের তৃতীয় ছবি ‘জুরাসিক ওয়ার্ল্ড ডোমিনিয়ন’ মুক্তির আগে সাড়া ফেললেও মুক্তির পরে হয়েছে সমালোচিত। ছবির শেষটা দুর্বল ছিল, এমন অভিযোগ করেছেন দর্শক-সমালোচক। ‘জুরাসিক ওয়ার্ল্ড ডোমিনিয়ন’ পরিচালনা করেছেন কলিন ট্রেভর।

‘জুরাসিক ওয়ার্ল্ড ফোর’-এ ক্রিস প্র্যাট, স্যাম নেইল, লরা ডার্ম কিংবা জেফ গোল্ডবামকে দেখা যাবে না বলে শোনা গেছে। নতুন শিল্পীদের নিয়ে নতুন গল্পে তৈরি হবে সিনেমা।

সিনেমার নির্বাহী প্রযোজক হিসেবে থাকবেন স্টিভেন স্পিলবার্গ। প্রযোজক হিসেবে থাকছেন ফ্র্যাঙ্ক মারশাল এবং প্যাট্রিক ক্রোলে ও প্রযোজনা সংস্থা এইটিসেভেন নর্থ।

বিষয়:জুরাসিক ওয়ার্ল্ড জুরাসিক ওয়ার্ল্ড ফোর জুরাসিক পার্ক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…