চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাজ্যে দিনে টিভি ও অনলাইনে জাঙ্ক ফুডের বিজ্ঞাপন নিষিদ্ধ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১২ অপরাহ্ণ ০৫, জানুয়ারি ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
যুক্তরাজ্যে দিনে টিভি ও অনলাইনে জাঙ্ক ফুডের বিজ্ঞাপন নিষিদ্ধ

যুক্তরাজ্যে দিনে টিভি ও অনলাইনে জাঙ্ক ফুডের বিজ্ঞাপন নিষিদ্ধ

শৈশব স্থূলতা মোকাবেলায় যুক্তরাজ্যে একটি নতুন কঠোর আইন কার্যকর হয়েছে। এই আইনের আওতায় তথাকথিত জাঙ্ক ফুড অর্থাৎ উচ্চ চর্বি, লবণ ও চিনিযুক্ত খাবারের বিজ্ঞাপন রাত ৯টার আগে টেলিভিশনে এবং যেকোনো সময় অনলাইনে প্রচার নিষিদ্ধ করা হয়েছে। সরকার একে শিশুস্বাস্থ্য রক্ষায় বিশ্ব-নেতৃস্থানীয় পদক্ষেপ হিসেবে আখ্যা দিয়েছে।

জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়, আজ সোমবার (৫ জানুয়ারি)  থেকে যুক্তরাজ্যে এই আইন কার্যকর হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, এই নিষেধাজ্ঞার ফলে প্রতিবছর শিশুদের খাদ্যতালিকা থেকে প্রায় ৭ দশমিক ২ বিলিয়ন ক্যালোরি কমানো সম্ভব হবে। এর মাধ্যমে স্থূলতায় আক্রান্ত শিশুর সংখ্যা প্রায় ২০ হাজার কমবে এবং দীর্ঘমেয়াদে প্রায় ২ বিলিয়ন পাউন্ড (প্রায় ২ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলার) সমপরিমাণ স্বাস্থ্য সুবিধা পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

Banglabid

২০২৪ সালের ডিসেম্বরে প্রথম ঘোষিত এই উদ্যোগের অংশ হিসেবে এরই মধ্যে মিল্কশেক, রেডি-টু-গো কফি ও মিষ্টি দই পানীয়ের মতো পূর্বে প্যাকেজ করা পণ্যের ওপর বর্ধিত চিনি কর আরোপ করা হয়েছে। পাশাপাশি, স্থানীয় কর্তৃপক্ষকে স্কুলের আশপাশে নতুন ফাস্ট ফুডের দোকান স্থাপন বন্ধ করার ক্ষমতাও দেওয়া হয়েছে।

সরকারের দাবি, গবেষণায় প্রমাণিত হয়েছে, খাদ্য বিজ্ঞাপন শিশুদের কী ও কখন খাবে তা সরাসরি প্রভাবিত করে। ছোটবেলা থেকেই এই প্রভাব তাদের খাদ্যাভ্যাস গড়ে তোলে, যা পরবর্তী জীবনে স্থূলতা ও নানা অসুস্থতার ঝুঁকি বাড়ায়।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ইংল্যান্ডে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হওয়া শিশুদের প্রায় ২২ শতাংশ অতিরিক্ত ওজন বা স্থূলতায় ভুগছে। ১১ বছর বয়সে মাধ্যমিক বিদ্যালয়ে পৌঁছানোর সময় এই হার বেড়ে এক-তৃতীয়াংশেরও বেশি হয়। এছাড়া দাঁতের ক্ষয় বর্তমানে যুক্তরাজ্যে পাঁচ থেকে নয় বছর বয়সী শিশুদের হাসপাতালে ভর্তি হওয়ার অন্যতম প্রধান কারণ।

Reneta

স্বাস্থ্যমন্ত্রী অ্যাশলে ডাল্টন এক বিবৃতিতে বলেন, রাত ৯টার আগে জাঙ্ক ফুডের বিজ্ঞাপন সীমিত করে এবং অনলাইনে অর্থের বিনিময়ে এসব বিজ্ঞাপন নিষিদ্ধ করার মাধ্যমে আমরা শিশুদের ওপর অস্বাস্থ্যকর খাবারের অতিরিক্ত প্রভাব কমাতে পারব।

তিনি আরও বলেন, এই উদ্যোগ জাতীয় স্বাস্থ্য পরিষেবা (এনএইচএস)-কে কেবল চিকিৎসার পরিবর্তে রোগ প্রতিরোধে আরও কার্যকরভাবে মনোযোগী হতে সহায়তা করবে, যাতে মানুষ সুস্থ জীবনযাপন করতে পারে।

এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে স্বাস্থ্য সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা। ওবেসিটি হেলথ অ্যালায়েন্সের নির্বাহী পরিচালক ক্যাথারিন জেনার বলেন, এটি শিশুদের স্বাস্থ্য ও সুস্থতা রক্ষায় একটি দীর্ঘ প্রতীক্ষিত ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

এছাড়া দাতব্য সংস্থা ডায়াবেটিস ইউকে জানিয়েছে, তরুণদের মধ্যে টাইপ–২ ডায়াবেটিসের হার উদ্বেগজনকভাবে বাড়ছে। সংস্থাটির প্রধান নির্বাহী কোলেট মার্শাল বলেন, স্থূলতা টাইপ–২ ডায়াবেটিসের প্রধান ঝুঁকির কারণ। অল্প বয়সে এই রোগ হলে কিডনি বিকল হওয়া ও হৃদরোগসহ গুরুতর জটিলতার ঝুঁকি বহুগুণ বেড়ে যায়।

বিশেষজ্ঞদের মতে, এই আইন কার্যকরভাবে বাস্তবায়িত হলে ভবিষ্যৎ প্রজন্মের স্বাস্থ্য সুরক্ষায় যুক্তরাজ্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক স্থাপন করবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাঙ্ক ফুডের বিজ্ঞাপনটেলিভিশনফাস্ট ফুডের বিজ্ঞাপন নিষিদ্ধযুক্তরাজ্য
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সুন্দরবনে যৌথ অভিযানে আটক ৬

পরবর্তী

নতুন মুদ্রায় আসাদ পরিবারের ছবি মুছে দিয়েছে সিরিয়া সরকার

পরবর্তী

নতুন মুদ্রায় আসাদ পরিবারের ছবি মুছে দিয়েছে সিরিয়া সরকার

এমির পর ক্রিটিকস চয়েস অ্যওয়ার্ডেও এই কিশোরের ইতিহাস!

সর্বশেষ

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬

সিরিয়ার গোপন পারমাণবিক অধ্যায়ে নতুন মোড়, তদন্তে জাতিসংঘ

আগস্ট ১৯, ২০২৬

বাড়ছে ছাদকৃষির পরিধি, মানসম্মত কৃষি উপকরণ নিয়ে চ্যালেঞ্জ

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্ত দীপু মনি

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT