চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাতকড়া পরেই বাবার জানাজায় যুবলীগ নেতা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৩ অপরাহ্ণ ০২, মার্চ ২০২৬
- সেমি লিড, জনপদ, ফেনী
A A

ফেনীর পরশুরাম উপজেলা যুবলীগের সভাপতি মো. ইয়াসিন শরীফ মজুমদার তিন ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিয়েছেন। এ সময় তার বাম হাতে হাতকড়া ছিল।

সোমবার ২ মার্চ সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়। জানাজা শেষে পুনরায় তাকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।

মো. ইয়াসিন শরীফ মজুমদার পরশুরামের দক্ষিণ কোলাপাড়া এলাকার উপজেলা পরিষদ সড়কের বাসিন্দা মো. রফিকুল ইসলাম মজুমদারের একমাত্র ছেলে। তিনি পরশুরাম উপজেলা যুবলীগের সভাপতি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে ইয়াসিন শরীফ মজুমদারের বাবা রফিকুল ইসলাম মজুমদার (৭৪) বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে মারা যান। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন তাকে তিন ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেয়।

পুলিশের একটি প্রিজন ভ্যানে করে তাকে পরশুরাম উপজেলার সলিয়া ঈদগাহ মাঠে নেওয়া হয়। সকাল ১১টায় সেখানে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরদেহ সলিয়া পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মো. শফি উল্লাহ রিপন, ফেনী

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্যারোলে মুক্তিফেনীবাবার জানাজায় যুবলীগ নেতা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইরানের ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে বাহরাইনে বাংলাদেশি নিহত

পরবর্তী

চ্যানেল আই পরিদর্শন করে মেরিটাইম খাতে অর্থায়নে রাষ্ট্রুদূতের ইচ্ছে প্রকাশ

পরবর্তী

চ্যানেল আই পরিদর্শন করে মেরিটাইম খাতে অর্থায়নে রাষ্ট্রুদূতের ইচ্ছে প্রকাশ

ছবি: সংগৃহীত

বাহরাইনে নিহত প্রবাসী তারেকের বাড়িতে শোক আর আহাজারি

সর্বশেষ

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT