চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিছিল ঘেরাও করে বিএনপি নেতাকে পুলিশে দিল যুবলীগ-ছাত্রলীগ

রবিউল হক রবিরবিউল হক রবি
১০:২০ পূর্বাহ্ণ ২৬, নভেম্বর ২০২৩
- সেমি লিড, জনপদ, ফেনী, রাজনীতি
A A

ফেনীর দাগনভূঁঞা উপজেলা বিএনপির সভাপতি আকবর হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অবরোধ সমর্থনে মশাল মিছিল বের করলে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে ঘেরাও করে পুলিশের হাতে সোপর্দ করে বলে জানা গেছে।

শনিবার ২৫ নভেম্বর সন্ধ্যায় উপজেলার তুলাতুলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আকবর হোসেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর ছোট ভাই।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় অবরোধের সমর্থনে ওই এলাকায় একটি মশাল মিছিল বের হয়। মিছিলে নেতৃত্ব দেন দাগনভূঁঞা উপজেলা বিএনপির সভাপতি আকবর হোসেন। তাদের ঘেরাও করে যুবলীগ-ছাত্রলীগ নেতাকর্মীরা পুলিশে খবর দেয়।

ফেনী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী জানান, আকবর হোসেন মিছিল শেষ করে ফেরার পথে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা তাকে আটক করে মারধর করে পুলিশে সোপর্দ করেছে।

দাগনভূঁঞা উপজেলা যুবলীগ নেতা আবু নাসের চৌধুরী ছাত্রলীগ-যুবলীগ কর্মীদের মারধরের বিষয়টি অস্বীকার করেন।

দাগনভূঁঞা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. নিজাম উদ্দিন জানান, স্থানীয়রা আকবর হোসেনকে আটক করে পুলিশে দিয়েছে। তবে তার বিরুদ্ধে কয়টি মামলা রয়েছে সেটি যাচাই-বাছাই করা হচ্ছে। তাকে রোববার আদালতে পাঠানো হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফেনীফেনীর দাগনভূঁঞাবিএনপির অবরোধমিছিল ঘেরাও করে বিএনপি নেতাকে পুলিশে দিলযুবলীগ-ছাত্রলীগ
শেয়ারTweetPin

সর্বশেষ

এআই শিল্পের কিছু অংশ একেবারেই পাগলামি: প্যালান্টির সিইও

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ধর্ষণে জন্ম নেয়া শিশুর দায়িত্ব জেলা প্রশাসনের: ধর্ষককে দেয়া হয়েছে মৃত্যুদণ্ড

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য অন-অ্যারাইভাল ভিসার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT