জনপদ

যশোরে যুবলীগ চেয়ারম্যানের রোগমুক্তি কামনায় দোয়া

যুবলীগ নেতারা যশোরে দোয়া মাহফিলে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

যশোরে যুবলীগ নেতারা রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলে অংশগ্রহণ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে পরশের করোনামুক্তি কামনায় যশোরে সাবেক ছাত্রনেতা দেবাশীষ রায়ের তত্ত্বাবধানে শেখ ফজলুল হক মণি-আরজু মণি অক্সিজেন ব্যাংকের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শহরের ঘোপ বাবলাতলা এলাকায় দোয়া মাহফিল পরিচালনা করেন ঘোপ কবরস্থান মাদরাসার শিক্ষক হাফেজ সোলাইমান।

দোয়া মাহফিল থেকে শেখ ফজলে শামস পরশের দ্রুত আরোগ্য কামণা করা হয়।

দোয়া ও মিলাদ মাহফিল শেষে তবারক বিতরণ করা হয়। দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক দেবাশীষ রায়।

আরো উপস্থিত ছিলেন যশোর জেলা ছাত্রলীগের মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক নিয়াজ মোহাম্মদ শাহীন, যুবনেতা মহিদুল ইসলাম, ইকবাল হাসান, নাজমুস সাকিব মারুফ, মোহাম্মদ শাহীন উর রশীদ শোভন৷ সাদমান সৌমিক দ্বীপসহ অন্যরা।

বিষয়:যুবলীগ চেয়ারম্যান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…