চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপি পদযাত্রার নামে হাতে হারিকেন নিয়ে পথে পথে ঘুরছে: শেখ পরশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৫ অপরাহ্ণ ১৩, জুন ২০২৩
রাজনীতি
A A
শেখ পরশ বিএনপি পদযাত্রার নামে হাতে হারিকেন নিয়ে পথে পথে ঘুরছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেছেন, বিএনপি নির্বাচনকে ভয় পায়, তাই তারা বিদেশীদের কাছে ধর্ণা দিচ্ছে। যার ফলে যে ভিসা রেস্ট্রেকশন তাতে তাদেরকেই ঢুকিয়ে দিয়েছে। তাতে তাদের লাভ হল কি। কিছুই না। এখন তারা পদযাত্রার নামে হাতে হারিকেন নিয়ে পথে পথে ঘুরছে।

মঙ্গলবার ১৩ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আওয়ামী যুবলীগ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের যৌথ আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনারে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরশ বলেন, সম্প্রতি বিএনপি বিভিন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে নিজেদের নেতা-কর্মীদের সাংগঠনিক নিষেধাজ্ঞা দিচ্ছে। মেয়র এবং কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণ থেকে তাদেরকে বিরত রাখার জন্য এবং নিরুৎসাহিত করার জন্য আপ্রাণ চেষ্টা করছে কিন্তু লাভ হচ্ছে না। নিষেধাজ্ঞা দিয়েও লাভ হচ্ছে না। একাধারে চিঠি দিচ্ছে, আজীবন বহিষ্কার করছে। এতে বোঝা যায় তাদের মধ্যে বিভক্তি। কারণ অধিকাংশ বিএনপি নেতারাই নির্বাচনমুখী। বিএনপিরই একটা বিরাট অংশ নির্বাচনে অংশগ্রহণ করতে চায়।

Banglabid

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- যুবলীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিল। সভাপতিত্ব করেন ঢাকা মহানগর যুবলীগ উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল। সঞ্চালনা করেন- ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করিম রেজা।

বিশেষ অতিথির বক্তব্যে আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিল বলেন, বিএনপি-জামাত সারা বাংলাদেশে আন্দোলনের নামে মানুষের জানমাল নিয়ে ছিনিমিনি খেলছেন। তারা বঙ্গবন্ধুকন্যাকে হত্যা করার হুমকি দিচ্ছেন। রাষ্ট্রীয় ক্ষমতা দখল করার হুমকি দিচ্ছে, যেখানে বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে বঙ্গবন্ধুকন্যার দিকে। বরিশালের মানুষ ভোট দিয়ে প্রমাণ করেছে বঙ্গবন্ধুকন্যা বিহীন, নৌকাবিহীন বরিশালের মাটিতে কোন প্রতীকের জায়গা নেই।

Reneta

এসময় আরও উপস্থিত ছিলেন- যুবলীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাড. মামুনুর রশীদ, ডা. খালেদ শওকত আলী, মো. রফিকুল ইসলাম, মো. হাবিবুর রহমান পবন, মো. এনামুল হক খান, ইঞ্জিনিয়ার মৃনাল কান্তি জোদ্দার, মো. জসিম মাতুব্বর, মো. আনোয়ার হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশা, মুহাম্মদ বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক মো. সাইফুর রহমান সোহাগ, জহির উদ্দিন খসরু, মো. সোহেল পারভেজ, মশিউর রহমান চপল, অ্যাড. ড. শামীম আল সাইফুল সোহাগ, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন পাভেল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক মো. শামছুল আলম অনিক, স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক ডা. ফরিদ রায়হান, পরিবেশ বিষয়ক সম্পাদক মো. হারিছ মিয়া শেখ সাগর, মহিলা সম্পাদক অ্যাড. মুক্তা আক্তার, উপ-দপ্তর সম্পাদক মো. দেলোয়ার হোসেন শাহজাদা, উপ-ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মো. আলতাফ হোসেন, উপ-বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মো. রাশেদুল হাসান সুপ্ত, উপ-তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক এন আই আহমেদ সৈকত, উপ-স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক ডা. মাহফুজার রহমান উজ্জ্বল, উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক সামছুল ইসলাম পাটোয়ারী, উপ-কৃষি ও সমাবয় বিষয়ক সম্পাদক মোল্লা রওশন জামির রানা, উপ-ধর্ম সম্পাদক হরেকৃষ্ণ বৈদ্যসহ কেন্দ্রীয়, মহানগর ও বিভিন্ন ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: যুবলীগ চেয়ারম্যানশেখ ফজলে শামস্ পরশ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলাদেশ-আফগানিস্তান টেস্ট বুধবার

পরবর্তী

গোপন নথি রাখার অভিযোগ আদালতে অস্বীকার করেছেন ট্রাম্প

পরবর্তী
আদালতে ট্রাম্পের গোপন নথি রাখার অভিযোগ অস্বীকার. Channel i News - চ্যানেল আই নিউজ

গোপন নথি রাখার অভিযোগ আদালতে অস্বীকার করেছেন ট্রাম্প

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেনের দৃশ্য, যাত্রীরা স্টেশনে অপেক্ষা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভিন্ন পদ্ধতিতে ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

সর্বশেষ

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬

সিরিয়ার গোপন পারমাণবিক অধ্যায়ে নতুন মোড়, তদন্তে জাতিসংঘ

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT