চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধুর খুনিরা কখনই চায়নি বাংলাদেশ সফলতা অর্জন করুক: শেখ পরশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪২ অপরাহ্ণ ২৯, আগস্ট ২০২২
- সেমি লিড, রাজনীতি
A A

যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেছেন: যারা বঙ্গবন্ধুকে খুন করেছিল তারা কখনই চায়নি বাংলাদেশ সার্থকতা ও সফলতা অর্জন করুক। তারা সবসময়ই সচেষ্ট ছিল বাংলাদেশ যেন পাকিস্তানের মত একটা মৌলবাদী ও পশ্চাৎপদ রাষ্ট্রে পরিণত হয়।

আরও বলেন: তাই আমরা দেখেছি সাম্প্রদায়িক শক্তির উত্থান, যেটা আমাদের প্রোগ্রেসকে অপূরণীয় ক্ষতি করেছে। আমি আশা করি আমাদের এই প্রজন্ম এ ব্যাপারে সজাগ ও সচেতন থাকবেন। আপনাদের সিদ্ধান্ত নিতে হবে, আপনারা আগামীতে কেমন বাংলাদেশ দেখতে চান।’

সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ)-এর উদ্যোগে আইবিএ’র অডিটোরিয়ামে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এ কথা বলেন।

যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ আরও বলেন, ‘আমরা কি ওই ধরণের সমাজব্যবস্থায় ফিরে যেতে চাই, যেখানে ধারাবাহিকভাবে ইতিহাস বিকৃতি করার মহোৎসব পালিত হয়? প্রজন্ম থেকে প্রজন্মে মিথ্যা ইতিহাস চাপিয়ে দেয়া হয়। যেখানে মুক্তচিন্তার পথ রুদ্ধ করা হয় এবং ভিন্নমতের স্বাধীনতা খর্ব করা হয়? যেখানে ৬৪টি জেলায়, প্রেসক্লাবে একযোগে সিরিজ বোমা মেরে গণমানুষ ও গণমাধ্যমের কণ্ঠরোধ করা হয়?। তিনি আরও বলেন-প্রগতিশীল সমাজব্যবস্থায় ধর্মান্ধতার কোনো সুযোগ নেই। ধর্মনিরপ্রেক্ষতা শুধু একটা হাল ফ্যাশন দুরস্ত, রাজনৈতিক বক্তব্য না। ধর্মনিরপ্রেক্ষতা মানুষের গণতান্ত্রিক অধিকার। যার যার বিশ্বাস তার তার। বিশ্বাস তো কখনো চাপিয়ে দেয়া যায় না।

তিনি উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘শুধুমাত্র চাকরির উপর নির্ভরশীল হলে চলবে না, নিজেদের দক্ষতা বৃদ্ধি করতে হবে, আত্মনির্ভরশীল হতে হবে। সরকারের পাশাপাশি কিভাবে সাধারণ মানুষের জীবনমান উন্নত করা যায়, নিজস্ব মেধা কাজে লাগিয়ে উদ্যোক্তা হওয়া যায় সে দিকে নজর দিতে হবে। ২০০৯ সালের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে গত ১৩ বছরের উন্নয়নে দেশের চেহারা বদলে গেছে। শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের ফল্গু ধারায় থাকায় স্বাধীনতাবিরোধীদের সব ষড়যন্ত্র ভেস্তে যাচ্ছে। তিনি আরও বলেন-‘বাংলাদেশের একটা তথাকথিত বিরোধী দল আছে যারা চায় না আমরা এই উন্নয়নের ধারা অব্যাহত রেখে একটা ন্যায়পরায়ণ, মানবিক, বিজ্ঞান ও মেধাভিত্তিক, প্রগতিশীল, অসাম্প্রদায়িক সমাজব্যবস্থা কায়েম করি। এদের উদ্দেশ্য বাংলাদেশকে একটা পশ্চাৎপদ ও মৌলবাদী রাষ্ট্রে রুপান্তরিত করা।’

ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) পরিচালক অধ্যাপক মোহাম্মদ এ. মোমেনের সভাপতিত্বে ও ইনস্টিটিউটের এমবিএ প্রোগ্রামের কো-অর্ডিনেটর অধ্যাপক ড. রেজাউল করিমের সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষার্থীরা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইবিএযুবলীগ চেয়ারম্যানশেখ ফজলে শামস্ পরশ
শেয়ারTweetPin

সর্বশেষ

ধাত্রীকে দিয়ে বাড়িতে সন্তান প্রসব করাতে গিয়ে প্রসূতির মৃত্যু

আগস্ট ৭, ২০২৬

‘মবের নাটক সাজিয়ে’ ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগস্ট ৭, ২০২৬

বিমানমন্ত্রী ও হুইপের পথসভায় গুলির চেষ্টার অভিযোগ, পিস্তলসহ যুবক আটক

আগস্ট ৭, ২০২৬

সাকিবের দেশে ফেরার আর কোন সুযোগ নেই: আমিনুল

আগস্ট ৭, ২০২৬

আর্জেন্টিনা-মেক্সিকো ইনফান্তিনোকে চাচ্ছে, চাচ্ছে না যে দেশটি

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT