চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চুপিসারে বিয়ে সারলেন জুবিন, পাত্রী কে?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩০ অপরাহ্ন ১৬, এপ্রিল ২০২৬
বিনোদন
A A

রীতিমত চুপিসারে বিয়ে করেছেন বলিউডের জনপ্রিয় কণ্ঠশিল্পী জুবিন নটিয়াল। গোপনীয়তার আবরণে জীবনের নতুন অধ্যায় শুরু নিয়ে হচ্ছে বেশ জল্পনা! ভারতের উত্তরখণ্ডে পারিবারিক ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে ব্যক্তিগত আয়োজনে বিয়ে সম্পন্ন করেছেন তিনি।

এমনটাই জানিয়েছে বিভিন্ন সূত্র। জানা গেছে, বিয়ের অনুষ্ঠানটি ছিল সম্পূর্ণ ঐতিহ্যবাহী এবং সীমিত পরিসরে। পরিবার ও কাছের বন্ধুদের নিয়েই আয়োজন করা হয় এই বিশেষ দিনটি। তবে এখন পর্যন্ত নিজের স্ত্রী কিংবা সম্পর্ক নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেননি জুবিন।

তার পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক ঘোষণা আসার অপেক্ষায় ভক্তরা। তবে এরইমধ্যে অনেকেই অনেক ধরনের জল্পনা করছেন। সামাজিক মাধ্যমে বিয়ের কিছু ছবি ছড়িয়ে পড়েছে, যা নিয়ে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।

বিশেষ করে তার জীবনসঙ্গীর পরিচয় নিয়ে চলছে জোর আলোচনা, অনেকে বলছেন; তরুণ বয়সের বান্ধবীর সঙ্গে ঘর বাঁধলেন তিনি! যদিও বিষয়টি এখনও রহস্যই রয়ে গেছে।

ব্যক্তিগত জীবন বরাবরই আড়ালে রাখতে পছন্দ করেন জুবিন নটিয়াল। তাই বিয়ের মতো গুরুত্বপূর্ণ ঘটনাও তিনি নিরবে সম্পন্ন করেছেন বলে ধারণা করা হচ্ছে। এর আগে অভিনেত্রী নিকিতা দত্ত-র সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন শোনা গেলেও সেটি কখনোই আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।

সংগীতজগতে নিজের আলাদা অবস্থান তৈরি করা এই শিল্পী ‘এক মুলাকাত’, ‘জিন্দেগি কিছু তো বাতা’, ‘তুম হি আনা’ ও ‘রাতান লম্বিয়ান’-এর মতো জনপ্রিয় গানের মাধ্যমে কোটি ভক্তের হৃদয় জয় করেছেন।

Reneta

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গায়কজুবিনজুবিন নটিয়ালবলিউডশিল্পীসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

আবারও শাকিব-সাবিলার রসায়ন, ‘রকস্টার’ নিয়ে বাড়ছে উত্তাপ!

এপ্রিল ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির সংরক্ষিত আসনে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার

এপ্রিল ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিদেশে জব্দকৃত ইরানের ১০০ বিলিয়ন ডলারের সম্পদ মুক্তির দাবি ফের আলোচনায়

এপ্রিল ১৬, ২০২৬
কলেজছাত্র আশফাক কবির সাজিদ (১৭)

কলেজছাত্রকে লিফটের গর্তে ফেলে হত্যার অভিযোগ

এপ্রিল ১৬, ২০২৬

পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে ইরানি স্পিকারের বৈঠক

এপ্রিল ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT